৬ মাসের জন্য বন্ধ থাকবে ফু-ওয়াং ফুডসের কারখানা
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের প্রতিষ্ঠান ফু-ওয়াং ফুডস লিমিটেডের কারখানা ৬ মাসের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত ২২ আগস্ট অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় কারখানা লে-অফের (সাময়িক কর্মবিরতি) সিদ্ধান্ত নেওয়া হয়। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকা এবং কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে। এ কারণে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২২ আগস্ট ২০২৬ থেকে ছয় মাসের জন্য কোম্পানিটির কারখানা লে-অফ থাকবে।



