down of head

রোববার প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার লেনদেন বন্ধ

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের শেয়ার লেনদেন রোববার (২৩ আগস্ট) বন্ধ থাকবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির রেকর্ড ডেট আগামী রোববার (২৩ আগস্ট) নির্ধারণ করা হয়েছে। এ কারণে ওই দিন প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

এর আগে রেকর্ড ডেটকে কেন্দ্র করে কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু হয়।

রেকর্ড ডেট শেষে সোমবার ( ২৪ আগস্ট) থেকে প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন স্বাভাবিক নিয়মে আবারও শুরু হবে।

সম্পর্কিত খবর