শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

নিরবকে নিয়ে যা বললেন স্ত্রী লাবণ্য

ইভ্যালি ও ই-অরেঞ্জের প্রতারণার বিষয়টি নিয়ে দেশে তোলপাড়ের মধ্যেই আলোচনায় আসে আরেকটি ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম। প্রতিষ্ঠানটির সিইও রিপন মিয়ার পর এবার কিউকমের হেড অব সেলস (কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন) অফিসার হুয়ামূন কবির নিরবকে (আরজে নিরব) গ্রেপ্তার করা হয়েছে। এক দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে নানা চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি।

আরজে নিরব গ্রেপ্তারের পর শনিবার (৯ অক্টোবর) মধ্যরাতে তার সঙ্গে তোলা একটি ছবি ফেসবুক প্রোফাইলে দিয়ে আবেগঘন ক্যাপশন লিখেছেন স্ত্রী অভিনেত্রী লাবণ্য লি।

তিনি লিখেছেন, ‘তোমাকে নিয়ে আমি গর্বিত, আরো বেশি হব। এই অন্ধকার কেটে যাবে ইনশাআল্লাহ। অন্য সবার থেকে আমি ভালো করে জানি, তুমি দোষী নও। তুমি সব সময় তোমার সাধ্যের বাইরেও মানুষকে সাহায্য করেছ। তুমি কখনো কাউকে আঘাত করার কথা ভাবতেও পারো না। কিন্তু আমি ভালো করে চিনতেছি, কে আমাদের বন্ধু আর কে শত্রু।’

কিউকমের হেড অব সেলস (কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন) অফিসার পদে থাকা আরজে নিরবের কাজই ছিল সাধারণ মানুষদের আকৃষ্ট করা। নিজের ফেসবুক অ্যাকাউন্টেও তিনি কিউকম নিয়ে নানা প্রচারণা চালান। তার কথায় বিশ্বাস করে সাধারণ মানুষ লাখ লাখ টাকা বিনিয়োগ করে পথে বসেছে।

গত ২৪ আগস্ট কিউকম নিয়ে একটি নিউজ শেয়ার করেন নিরব। সেখানে তিনি লেখেন, ‘পুরো দেশ আর সারা দুনিয়া জুড়ে কিউকম ছড়াতে চাই, ইনশাআল্লাহ। আট বিভাগে নিজস্ব ডেলিভারি পয়েন্ট, ওয়্যারহাউস, কাস্টমার কেয়ার চালু করবে কিউকম।’ এ ছাড়া নিজের ফেসবুক অ্যাকাউন্টে এমন অনেক স্ট্যাটাস আর নিউজের মাধ্যমে কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করতেন আরজে নিরব।

রিমান্ড সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রেডিও জকির চাকরি ছেড়ে দিয়ে ই-কমার্স প্রতারণায় নেমেছিলেন নিরব। কিউকমের সিইও রিপন মিয়াকে গ্রাহকের অর্থ হাতানোর অভিনব নানা কৌশল রপ্ত করান তিনি। জিজ্ঞাসাবাদ করা হলেও পুলিশ কর্মকর্তাদের অনেক প্রশ্নই এড়িয়ে যান তিনি। তবে কিউকমের সিইও মো. রিপন মিয়া প্রতারণা করে গ্রাহকদের ২৫০ কোটি টাকা আটকে রেখেছেন বলে তদন্ত সংশ্লিষ্টরা নিশ্চিত হয়েছেন। এসব তথ্যসহ তার দেওয়া আরো নানা চাঞ্চল্যকর তথ্য যাচাই-বাছাই করে দেখছেন তদন্ত সংশ্লিষ্টরা।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, আরজে নিরবের প্রচারণায় আকৃষ্ট হয়ে গ্রাহকরা কিউকমের প্রতি ঝুঁকেছিল। তাই কোনোভাবেই দায় এড়াতে পারেন না নিরব।

 

সম্পর্কিত খবর