শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ওবায়দুল কাদেরের ছবি ব্যঙ্গ করায় যুবক গ্রেফতার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের ছবি ব্যঙ্গচিত্র করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মো. রিগেন ( ৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার আদারভিটা ইউনিয়নের হেমরাবাড়ি থেকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার রইচ আকন্দের ছেলে। সে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের একজন কর্মী। মামলার সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় গ্রেফতারকৃত যুবক তার নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর একটি ছবি ব্যঙ্গ করে সেখানে লেখেন আমাদের কাউয়া।

বিষয়টি আদারভিটা ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের নজরে এলে তাদের মধ্যে উত্তেজনা শুরু হয়। দলের সাধারণ সম্পাদকের আত্মমর্যাদা ক্ষুন্ন হওয়ায় রাতেই ইউনিয়ন যুবলীগের সভাপতি আতিকুর রহমান আতিক বাদী হয়ে মো. রিগেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মাদারগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার বাদী ও যুবলীগ নেতা আতিকুর রহমান আতিক বলেন, আমাদের দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুকে ব্যঙ্গচিত্র করা হয়েছে। এতে তার আত্মমর্যাদা ক্ষুন্ন হয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাহবুবুল হক বলেন, ফেসবুকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনও সেতু মন্ত্রীর ছবি ব্যঙ্গ করায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় ওই যুবকে গ্রেফতার করা হয়।

 

সম্পর্কিত খবর