শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ফিলিস্তিন

ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা ভূমি থেকে সাগরে নিক্ষেপযোগ্য নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

দেশটির টিভি চ্যানেল ‘কুদস’ জানিয়েছে, প্রতিরোধের সক্ষমতা বাড়াতে নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

তবে নতুন ক্ষেপণাস্ত্রের পাল্লা সম্পর্কে কিছু বলা হয়নি। প্রায় এক সপ্তাহ আগে দখলদার ইসরাইলের চ্যানেল-টুয়েলভ দাবি করেছে, ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস সাগর উপকূল থেকে চারটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

অবশ্য কয়েক মাস আগে হামাসের রাজনৈতিক শাখার প্রভাবশালী সদস্য ফাতহি হামাদ জানিয়েছিলেন, তারা ইসরাইলের সর্বশেষ আগ্রাসনের পর পরই ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করেছেন।

তিনি স্পষ্ট করে বলেছিলেন, হামাসের কারখানাগুলোতে হাজার হাজার ক্ষেপণাস্ত্র তৈরির কাজ চলছে। দখলদার ইসরাইলের ঔদ্ধত্য ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইসরাইলের সর্বশেষ আগ্রাসনের সময় ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা তেলআবিবসহ দখলদারদের বিভিন্ন শহরে ব্যাপক সংখ্যক ক্ষেপণাস্ত্র বর্ষণ করে। ফলে বাধ্য হয়ে আগ্রাসন বন্ধ করে ইহুদিবাদীরা।

সম্পর্কিত খবর