শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

জুলাইয়ের চেতনায় এগোবে বাংলাদেশ: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, যারা গণতান্ত্রিক সংস্কৃতিকে পার্লামেন্টের বাইরে রাজপথে নিতে চাইছেন, তারা জুলাই বিপ্লবে শহীদদের আত্মত্যাগকে বুঝতে পারছেন না। আজ বুধবার (৫ আগস্ট) বরিশাল নগরীর আমতলার মোড় এলাকায় জুলাই বিপ্লবের ২য় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ২৪ এর জুলাইয়ে হাজার শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। শহীদের রক্তের বিনিময়ে পাওয়া সেই দেশে অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক পার্লামেন্ট পেয়েছি। এ দেশের মানুষ ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। গণতন্ত্রে মতপার্থক্য থাকতে পারে। আমরা সংসদে আলোচনার মাধ্যমে সেই মতপার্থক্য দূর করব। সেটা না করে রাজপথে টেনে নেওয়া গণতন্ত্রের ভাষা হতে পারে না।

জুলাই শহীদদের স্মরণ করে তথ্যমন্ত্রী বলেন, তাদের এই আত্মত্যাগ জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন তাদের মানুষ স্মরণ করবে। জুলাই আমাদেরকে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ দিয়েছে। তাদের এই আত্মত্যাগের বিনিময়ে একটি সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়াই বর্তমান বিএনপি সরকারের লক্ষ্য।

এর আগে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও দিনটি উপলক্ষে আলোচনা সভা, শহীদ স্মরণ ও আলোকচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

সম্পর্কিত খবর