শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ডিএসইর প্যানেল অডিটর নিয়োগে আগ্রহপত্র আহ্বান

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্যানেল অডিটর নিয়োগের লক্ষ্যে যোগ্য নিরীক্ষা (অডিট) প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আগ্রহপত্র (এক্সপ্রেশন অব ইন্টারেস্ট-ইওআই) আহ্বান করা হয়েছে। ডিএসইর ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (টিআরইসি) ধারক প্রতিষ্ঠানগুলোর বিধিবদ্ধ প্যানেল অডিটর হিসেবে আর্থিক বিবরণী নিরীক্ষার দায়িত্ব পালন করবে।

সম্প্রতি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিএসই কর্তৃপক্ষ।

ডিএসই জানিয়েছে, দেশে নিবন্ধিত কোম্পানির বিধিবদ্ধ নিরীক্ষক হিসেবে কমপক্ষে তিন বছরের নিরীক্ষায় অভিজ্ঞতা রয়েছে, এমন প্রতিষ্ঠানগুলো আবেদন করতে পারবে। আবেদন করতে হবে ডিএসইর প্যানেল অডিটর হিসেবে নিরীক্ষা প্রতিষ্ঠান তালিকাভুক্তির নির্দেশিকাতে বর্ণিত শর্ত ও যোগ্যতা অনুযায়ী।

আবেদনপত্র ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি., ডিএসই টাওয়ার (তৃতীয় তলা), প্লট-৪৬, সড়ক-২১, নিকুঞ্জ-২, ঢাকা-১২২৯ ঠিকানায় পাঠাতে হবে।

ডিএসই আরও জানিয়েছে, যেসব নিরীক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক অথবা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্যানেলে অন্তর্ভুক্ত রয়েছে, তাদের বিরুদ্ধে ডিএসইর কোনো আপত্তি বা বিরূপ পর্যবেক্ষণ না থাকলে সেসব প্রতিষ্ঠানকে স্বয়ংক্রিয়ভাবে ডিএসইর প্যানেলেও অন্তর্ভুক্ত করা হবে।

আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৬ আগস্টের মধ্যে আবেদন জমা দিতে হবে। আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য ডিএসইর প্যানেল অডিটর হিসেবে নিরীক্ষা প্রতিষ্ঠান তালিকাভুক্তির নির্দেশিকাতে পাওয়া যাবে।

সম্পর্কিত খবর