শিরোনাম
আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যুডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতারইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশিশীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দামকমল স্বর্ণের দামফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাসতিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬দাম্মাম ও রিয়াদে ফের বিমানের ফ্লাইট স্থগিতগ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
down of head

৭ পা নিয়ে বাছুরের জন্ম

ফেনীর দাগনভূঞাতে সাত পা নিয়ে একটি বাছুর জন্মেছে।  গত বৃহস্পতিবার উপজেলার ইউনিয়নের চন্দ্রপুর মধ্যপাড়া গ্রামে রূপধন মিয়ার পালিত একটি গাভি বাছুরটি জন্ম দেয়। এদিকে, খবরটি ছড়িয়ে পড়লে আশপাশের মানুষজন ওই বাড়িতে ভিড় করছেন।

উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. তারেক মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উপজেলা প্রাণিসম্পদ অধিদফতরের এক কর্মী বাছুরটি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। তার মাধ্যমে এ বিষয়ে অবহিত হয়েছি।’

তিনি বলেন, ‘এটি একটি জন্মগত ত্রুটি। শারীরিকভাবে বাছুরটি একটু সুস্থ হলে অপারেশনের মাধ্যমে অতিরিক্ত তিনটি পা সরিয়ে ফেলা যাবে। অপারেশন না করা হলেও তার মূল চারটি পায়ের কোনও সমস্যা হবে না। অতিরিক্ত তিনটি এক সময়ে অকেজো হয়ে যাবে।’

বাছুরের মালিক রূপধন মিয়া বলেন, ‘১০ বছর ধরে তিনি গাভিটি পালন করছেন। এটি গাভির চতুর্থ বাছুর। জন্মের পর দেখা যায়, চারটি পা ছাড়াও পিঠে আরও তিনটি পা রয়েছে। স্থানীয় উপজেলা পশু হাসপাতালের চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অপারেশনের মাধ্যমে তিনটি পা অপসারণ করা যাবে বলে জানান।’

রূপধন আরও জানান, জন্মের পর থেকে বাছুরটি দুধ পান করছে না। তবে আলাদাভাবে তাকে দুধ পান করানোর জন্য চেষ্টা করা হচ্ছে।

 

সম্পর্কিত খবর