প্রবাসী আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি

নতুন ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার দিনে (১-৪ জুলাই) দেশে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ৩৪ কোটি ৯০ লাখ (৩৪৯ মিলিয়ন) মার্কিন ডলার।

আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৩৬ কোটি (৩৬০ মিলিয়ন) মার্কিন ডলার। ফলে বছরের শুরুতেই প্রবাসী আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৩ শতাংশ কমেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, ১ থেকে ৪ জুলাই পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে মোট ৩৪৯ মিলিয়ন মার্কিন ডলার দেশে এসেছে। গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৩৬০ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে প্রবাসী আয় কমেছে ১১ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৩ শতাংশ।

এদিকে, সর্বশেষ সময়ে ২ থেকে ৪ জুলাই দেশে এসেছে ২৯০ মিলিয়ন (২৯ কোটি) মার্কিন ডলার রেমিট্যান্স। ফলে নতুন অর্থবছরের শুরুতে রেমিট্যান্স প্রবাহ অব্যাহত থাকলেও আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি ঋণাত্মক ৩ শতাংশ অবস্থানে রয়েছে।

সম্পর্কিত খবর