down of head

চার্টার্ড লাইফের ‘অ্যানুয়াল অ্যাওয়ার্ড নাইট’

বিগত ২০২৫ সালে দেশজুড়ে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র যে সকল বীমা কর্মী তাদের অসাধারণ কর্মদক্ষতা ও ব্যবসায়িক সাফল্যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাদের সম্মান জানাতে সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল ‘চার্টার্ড অ্যানুয়াল অ্যাওয়ার্ড নাঈট-২০২৬’। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে গত বছরের সেরা পারফর্মারদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট।

উক্ত জমকালো অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের উৎসাহিত ও পুরস্কৃত করেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মাননীয় চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মোঃ নুরুল আকতার, ভাইস-চেয়ারম্যান জনাব গোলাম মুস্তফা এবং পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালক জনাব শাইখ সিরাজ, জনাব হাসিব আহমেদ ও জনাব মোঃ শরিফ হাসান এফসিএস। এছাড়াও অনুষ্ঠানে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা সফল কর্মীদের অভিনন্দন জানান এবং আগামী দিনে গ্রাহকসেবার মান আরও উন্নত করে কোম্পানির অগ্রযাত্রাকে অব্যাহত রাখার আহ্বান জানান। জমকালো এই আয়োজনটি কেবল সফল কর্মীদের কাজের স্বীকৃতিই দেয়নি, বরং চার্টার্ড লাইফ-এর পুরো টিমকে আগামী দিনে আরও বড় সাফল্য অর্জনে অনুপ্রাণিত করেছে।

সম্পর্কিত খবর