চরফ্যাশনে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

চরফ্যাশন প্রতিনিধি:

পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল-ক্ষমতায় এলে সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে।

সেই অঙ্গীকার অনুযায়ী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আগামী পাঁচ বছরে সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে চরফ্যাশনে উপজেলায় বৃক্ষ রোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

প্রথম ধাপে চরফ্যাশন উপজেলার ন্যায় দেশের ৪৯টি জেলার ১৪৯টি উপজেলায় দেড় কোটি চারা রোপণ ক রা হবে বলে জানানো হয়েছে।

 

শনিবার (১৩ জুন) বেলা ১১টায় চরফ্যাশন ডাক বাংলো চত্বরের পুকুর পাড়ে একটি জলপাই গাছের চারা রোপনের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।

 

অনুষ্ঠানে চরফ্যাশন রেঞ্জ কর্মকর্তা সালাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এমাদুল হোসেন, ও উপজেলা বিএনপির নেতৃবন্দ ।
এসময় প্রধান অতিথি বলেন, বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং মানুষের জীবন ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বর্তমান প্রজন্মের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পৃথিবী রেখে যেতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথি ও উপজেলা বিএনপির নেতৃবন্দ বলেন,একটি গাছ একটি জীবনের সমান। পরিবেশ রক্ষার এই জাতীয় উদ্যোগকে সফল করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যাও নিশ্চিত করতে হবে।

চরফ্যাশন রেঞ্জ কর্মকর্তা সালাম হোসেন বলেন,বৃক্ষরোপণ কর্মসূচি দেশের কৃষি ও পরিবেশ উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব ফেলবে। ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি অর্থনৈতিকভাবেও জনগণ উপকৃত হবে।
পরে অতিথিবৃন্দ উপজেলা বাংলো চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

সম্পর্কিত খবর