শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বিএসএমএ সংবাদ সম্মেলন
শিল্প মালিকরা উদ্বেগে, বিদ্যুতের মূল্যবৃদ্ধির বোঝা স্টিল খাতে

বিদ্যুতের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে পূর্ববর্তী ট্যারিফ পুনর্বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএসএমএ)। সংগঠনটির দাবি, নতুন বিদ্যুৎ ট্যারিফ কার্যকর হলে প্রতি টন স্টিল উৎপাদন ব্যয় প্রায় ১ হাজার ৭৮৫ টাকা পর্যন্ত বেড়ে যাবে, যা সংকটাপন্ন স্টিল শিল্পকে আরও বড় ঝুঁকির মুখে ফেলবে।

আজ (৮ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিএসএমএর সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, দেশের স্টিল শিল্প বর্তমানে ইতিহাসের অন্যতম কঠিন সময় অতিক্রম করছে। নির্মাণখাতে দীর্ঘস্থায়ী মন্দা, বাজারে চাহিদা হ্রাস, উচ্চ সুদহার, ডলারের সংকট, এলসি খোলার জটিলতা, গ্যাস সরবরাহ সংকট এবং পরিবহণ ব্যয় বৃদ্ধির কারণে শিল্পপ্রতিষ্ঠানগুলো টিকে থাকার লড়াই করছে। এর মধ্যেই বিদ্যুতের মূল্যবৃদ্ধি নতুন করে চাপ সৃষ্টি করেছে।

সংগঠনটির তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে প্রায় ৪০টি আধুনিক স্টিল মিল এবং ১৫০টির বেশি রি-রোলিং মিল রয়েছে। এসব প্রতিষ্ঠানের সম্মিলিত উৎপাদন সক্ষমতা বছরে প্রায় ১২ দশমিক ২ মিলিয়ন মেট্রিক টন হলেও দেশের বর্তমান বার্ষিক চাহিদা প্রায় ৫ মিলিয়ন মেট্রিক টনের মধ্যে সীমাবদ্ধ। ফলে অধিকাংশ কারখানা উৎপাদন সক্ষমতার ৫০ শতাংশেরও কম ব্যবহার করছে।

বিএসএমএ জানায়, বিদ্যুতের নতুন ট্যারিফের কারণে প্রতি টন স্টিল উৎপাদনে অতিরিক্ত ১ হাজার ৭৮৫ টাকা ব্যয় বাড়বে। ভ্যাট, বন্দর চার্জ, জ্বালানি, পরিবহণ ব্যয়, ফেরো-অ্যালয় এবং অন্যান্য কনজিউমেবলের মূল্যবৃদ্ধির প্রভাব যুক্ত হলে অতিরিক্ত ব্যয় প্রতি টনে প্রায় ৩ হাজার ৫৬০ টাকায় পৌঁছাতে পারে।

সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের বড় স্টিল কারখানাগুলো ৩৩ কেভি, ১৩২ কেভি ও ২৩০ কেভি উচ্চ ভোল্টেজ লাইনের সরাসরি গ্রাহক এবং নিজস্ব অর্থায়নে সাবস্টেশন, ট্রান্সফরমারসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করেছে। ফলে এসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে সিস্টেম, ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লস প্রায় নেই বললেই চলে।

তারপরও ডিমান্ড চার্জ, পাওয়ার ফ্যাক্টর চার্জ, ভ্যাট ও অন্যান্য চার্জের মাধ্যমে শিল্পখাতের ওপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপানো হচ্ছে বলে অভিযোগ করা হয়।

বিএসএমএ নেতারা বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে বাড়তি ব্যয় পুরোপুরি ভোক্তাদের ওপর চাপিয়ে দেওয়া সম্ভব নয়। ফলে এর একটি বড় অংশ শিল্পপ্রতিষ্ঠানগুলোকে বহন করতে হবে।

অন্যদিকে উৎপাদন ব্যয় বাড়লে স্টিলের বাজারমূল্যও বৃদ্ধি পাবে, যার প্রভাব পড়বে আবাসন, অবকাঠামো এবং নির্মাণ খাতে।

তারা আরও বলেন, দেশে ব্যবহৃত মোট স্টিলের প্রায় ৬০ শতাংশ সরকারি উন্নয়ন প্রকল্পে ব্যবহৃত হয়। ফলে স্টিলের উৎপাদন ব্যয় বৃদ্ধি মানেই সরকারি প্রকল্প বাস্তবায়ন ব্যয়ও বৃদ্ধি পাওয়া। এতে সরকারের উন্নয়ন ব্যয় বাড়বে এবং জাতীয় অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হবে।

সংবাদ সম্মেলনে বিএসএমএর পক্ষ থেকে বলা হয়, বিদ্যুৎ খাতের আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলার দায়িত্ব উৎপাদনশীল শিল্পখাতের ওপর চাপিয়ে দেওয়া কোনো টেকসই সমাধান নয়। এতে শিল্প উৎপাদন কমবে, নতুন বিনিয়োগ নিরুৎসাহিত হবে, কর্মসংস্থান ঝুঁকিতে পড়বে এবং আন্তর্জাতিক বাজারে দেশের শিল্পখাতের প্রতিযোগিতা সক্ষমতা দুর্বল হবে।

স্টিল শিল্পকে দেশের দ্বিতীয় বৃহত্তম শিল্পখাত উল্লেখ করে সংগঠনটি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এবং নীতিনির্ধারকদের প্রতি বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে আগের মূল্যহার পুনর্বহালের আহ্বান জানায়।

সম্পর্কিত খবর