২০২৭ সালের এইচএসসি পরীক্ষা হতে পারে ৬ জুন

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডগুলোর প্রস্তাবিত সময়সূচি থেকে এ তথ্য জানা গেছে। ২০২৭ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী বছরের ৬ জুন শুরু হতে পারে।

এ পরীক্ষা চলবে ১৮ জুলাই পর্যন্ত। তবে লিখিত পরীক্ষা শেষ হবে ১৩ জুলাই। আর ব্যবহারিক পরীক্ষা চলবে ১৮ জুলাই পর্যন্ত।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডগুলোর প্রস্তাবিত সময়সূচি থেকে এ তথ্য জানা গেছে।

প্রস্তাবিত সূচি অনুযায়ী- আগামী বছরের ৬ জুন এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষা হবে। আর ১৩ জুলাই ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ও বিমা দ্বিতীয়পত্র পরীক্ষার মধ্যদিয়ে এ পরীক্ষা শেষ হবে।

সময়সূচির প্রস্তাবে বোর্ডগুলো উল্লেখ করেছে যে, মোট ৭৭টি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। তবে ২০২৭ সালের ছুটির তালিকা এখনো প্রকাশ না হওয়ায় সময়সূচিতে পরিবর্তন হতে পারে।

সম্পর্কিত খবর