শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন
সপ্তাহের শেষ কার্যদিবস শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের মিশ্র চিত্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন আজ বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন চলছে।
ডিএসই সূত্রে জানা গেছে, এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টা শেষে বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৮৭ পয়েন্ট কমে ৫ হাজার ৩০৬ পয়েন্টে অবস্থান করছে।
একই সময়ে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ০ দশমিক ৩৮ পয়েন্ট কমে ১ হাজার ৫৫ পয়েন্টে নেমেছে। তবে ডিএস-৩০ সূচক ০ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৭৭ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসময় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৬৭টির শেয়ারদর বেড়েছে, ১৪৩টির কমেছে এবং ৬৯টির দর অপরিবর্তিত রয়েছে।


