শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

সূচকের বড় পতন, লেনদেন ৪৫৯ কোটি টাকা

আজ ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির ২৬ কোটি ৪০ লাখ ছয় হাজার ১৪২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫৯ কোটি ৪২ লাখ সাত হাজার ৮৫ টাকা

 সূচকের বড় পতনের মধ্য দিয়ে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষ হয়েছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমায় বাজারে নেতিবাচক প্রবণতা দেখা যায়।

আজ ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির ২৬ কোটি ৪০ লাখ ছয় হাজার ১৪২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫৯ কোটি ৪২ লাখ সাত হাজার ৮৫ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৮২ দশমিক ২০ পয়েন্ট কমে পাঁচ হাজার ২৪০ দশমিক ৮৪ পয়েন্টে নেমে এসেছে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৩৩ দশমিক ৮৬ পয়েন্ট কমে দু’ হাজার ১১ দশমিক ৫১ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ১৩ দশমিক ৭৯ পয়েন্ট কমে এক হাজার ৪৮ দশমিক ৭২ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারের দর বেড়েছে ৫২টির, কমেছে ৩০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

লেনদেনের পরিমাণের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো– ওরিয়ন ইনফিউশন, সিটি ব্যাংক, খান ব্রাদার্স পিপি, সামিট অ্যালায়েন্স পোর্ট, ইনটেক লিমিটেড, রবি আজিয়াটা, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সি পার্ল বিচ রিসোর্ট, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও বিএটিবিসি।

দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে– ইনটেক লিমিটেড, ইস্কয়ার নিট, বিডি থাই ফুড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড (স্কিম-১), শাইনপুকুর সিরামিক্স, আমান কটন ও শেফার্ড ইন্ডাস্ট্রিজ।

অন্যদিকে দর কমার শীর্ষ ১০ কোম্পানি হলো– ফার্স্ট ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, আইসিবি ইসলামী ব্যাংক, অ্যাপোলো ইস্পাত, এফবিএফআইএফ, এনবিএল, ফিনিক্স ফাইন্যান্স, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও আরামিট সিমেন্ট।

সম্পর্কিত খবর