শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

আন্তর্জাতিক নারী দিবসে ডেল্টা লাইফের আলোচনা সভা

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে কমপক্ষে ৭০% নারী কর্মী। সেই সকল নারীদেরকে শামিল করে ও তাদের সম্মানে ডেল্টা লাইফ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উদযাপন করেছে। রবিবার (০৮ মার্চ) কোম্পানির কার্যালয়ের কনফারেন্স হলে এই আয়োজন করা হয়।

সকল কর্মী ও উর্ধ্বতন কর্মকর্তাগণের উপস্থিতিতে এ বছরের প্রতিপাদ্য ‘দাও অর্জন করো নারীর অগ্রগতির জন্য সহযোগিতা ও অংশগ্রহণ’ বিষয়ের উপর সূচণা বক্তব্য রাখেন ইভিপি জৈবুনারা (অবলিখন)। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিএমডি ও সিএফও মিলটন বেপারি এফসিএ, ডিএমডি ও গণ-গ্রামীণ বীমার প্রধান আনোয়ারুল হক, মুখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধু, এফসিএমএ, এফসিএস।

প্রধান অতিথি কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য ও নির্বাহী কমিটির চেয়ারপারসন আদিবা রহমান (এসিআইআই-ইউকে) সকল নারী কর্মীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ডেল্টা লাইফ নারীদের জন্য কর্মপযোগী পরিবেশ তৈরী ও নারী ক্ষমতায়নে কাজ করে চলেছে।

নারীদের বক্তব্য, গিফট হ্যাম্পার প্রদান ও সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের সভাপতি সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও একচ্যুয়ারী আফরিন হক, এফআইএএ, সিএফএ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করেন।

সম্পর্কিত খবর