শিরোনাম
icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি
down of head

নবনির্বাচিত এমপিকে বিআইএর সাবেক প্রেসিডেন্টের অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর–১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট সাঈদ আহমেদকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনটির সাবেক প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল)। বুধবার পরস্পর সৌজন্য সাক্ষাৎকালে নবনির্বাচিত সংসদ সদস্যকে একটি অভিনন্দন স্মারক উপহার দেন নাসির উদ্দিন আহমেদ।

সৌজন্য সাক্ষাৎ শেষে দেশের লাইফ ও নন–লাইফ বীমা খাতের বিদ্যমান চ্যালেঞ্জ, সম্ভাবনা,উন্নয়ন কৌশলসহ বিভিন্ন দিক নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা করেন তারা।

এমন সময়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হলো, যখন দেশের বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র চেয়ারম্যান পদত্যাগ করেছেন এবং সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যানও দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে খাতের শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের এই সময়ে বিআইএ’র সাবেক ও বর্তমান শীর্ষ নেতৃত্বের এই সাক্ষাৎ বিশেষ তাৎপর্যবহ বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

সম্পর্কিত খবর