শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

যেসব যন্ত্রের কারণে বেড়ে যায় বিদ্যুৎ বিল

মাস শেষে বিদ্যুৎ বিল দেখে অনেকেই অবাক হন—কখন এত বিদ্যুৎ ব্যবহার হলো তা বোঝা কঠিন হয়ে যায়। বড় কোনো পরিবর্তন না আনলেও ঘরের কিছু সাধারণ বৈদ্যুতিক যন্ত্র অজান্তেই বিদ্যুৎ খরচ বাড়িয়ে দেয়। বিশেষ করে কিছু যন্ত্র প্লাগে লাগানো থাকলেও বিদ্যুৎ ব্যবহার করতে থাকে।

তাপমাত্রা নিয়ন্ত্রণ যন্ত্রের ভুল ব্যবহার

রুম হিটার বা এসি ঘরের সবচেয়ে বেশি বিদ্যুৎ খরচকারী যন্ত্রগুলোর মধ্যে অন্যতম। যন্ত্রগুলো দরজা-জানালার ফাঁক বা গরম বাতাস লাগে এমন স্থানে থাকলে সঠিক তাপমাত্রা নির্ধারণ করতে পারে না। ফলে প্রয়োজনের চেয়ে বেশি সময় চালু থাকে এবং বিদ্যুৎ বিল বেড়ে যায়।

পুরোনো ফ্রিজ

দীর্ঘদিনের পুরোনো ফ্রিজ বিদ্যুৎ খরচের বড় কারণ হতে পারে। ১৫ বছরের বেশি পুরোনো ফ্রিজে নিরোধক ব্যবস্থা দুর্বল হয়ে যায় এবং কম্প্রেসারও কম কার্যকর থাকে। এতে বছরে প্রায় এক হাজার ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ হতে পারে। তাই শক্তি সাশ্রয়ী নতুন ফ্রিজ ব্যবহার করলে বিল কমানো সম্ভব।

বন্ধ থাকলেও বিদ্যুৎ খরচ হয় যেসব যন্ত্রে

অনেক যন্ত্র বন্ধ থাকলেও প্লাগে লাগানো থাকলে অল্প পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে। টেলিভিশন, গেমিং ডিভাইস, কম্পিউটার বা মোবাইল চার্জার, কেবল বক্স, মাইক্রোওয়েভ কিংবা কফি মেকারের মতো যন্ত্র এভাবে বিদ্যুৎ টানে। তাই ব্যবহার না করলে প্লাগ খুলে রাখা বা সুইচ বন্ধ রাখা ভালো।

এসি বা বায়ু পরিশোধন যন্ত্রের ফিল্টারে ধুলো জমলে যন্ত্রকে বেশি পরিশ্রম করতে হয়। এতে বিদ্যুৎ খরচ ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। তাই নিয়মিত ফিল্টার পরিষ্কার করা বা প্রয়োজন হলে পরিবর্তন করা উচিত।

পানি গরম করার যন্ত্র

পানি গরম করার যন্ত্রের তাপমাত্রা বেশি সেট করা থাকলে বিদ্যুৎ খরচ বেড়ে যায়। কারণ এই যন্ত্র নির্দিষ্ট তাপমাত্রা ধরে রাখতে সারাক্ষণ কাজ করে। তাই প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা নির্ধারণ করাই সাশ্রয়ের উপায়।

সচেতনভাবে যন্ত্র ব্যবহার ও নিয়মিত রক্ষণাবেক্ষণ করলে সহজেই বিদ্যুৎ বিল অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

সম্পর্কিত খবর