শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

শেখ কবির হোসেন আর নেই

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সাবেক প্রেসিডেন্ট ও সোনার বাংলা ইন্স্যুরেন্স‌ এর সাবেক চেয়ারম্যান শেখ কবির হোসেন মারা গেছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা ছিলেন।

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।

মরহুমের জানাজা নামাজের স্থান ও সময় সবাইকে জানিয়ে দেয়া হবে বলেছেন সোনার বাংলা ইন্সুরেন্সের কোম্পানি সেক্রেটারি আব্দুর রউফ গোমস্তা।

শেখ কবির হোসেন ১৯৪২ সালে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই ছিলেন।

সরকারি চাকরি থেকে ১৯৭৫ সালে পদত্যাগের পর তিনি সোনার বাংলা ইন্স্যুরেন্স, ন্যাশনাল টি কোম্পানি, খান সাহেব শেখ মোশাররফ হোসেন ফাউন্ডেশন ও হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বীমা সমিতির সভাপতি ছিলেন।

শেখ কবির হোসেন দেশের শিক্ষা, স্বাস্থ্য ও বীমা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ২০২১ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর আয়কর আরোপ নিয়ে সরকারের কাছে হস্তক্ষেপও চেয়েছিলেন।

সম্পর্কিত খবর