শিরোনাম
icon মিশ্র সূচকে লেনদেন ৫৫৮ কোটি টাকা icon সঠিক তথ্য না থাকলে স্বচ্ছতা আনা সম্ভব নয়: অর্থমন্ত্রী icon শেয়ারভিত্তিক আবাসন ব্যবসা বন্ধের দাবি icon সুগন্ধি চাল উৎপাদনে প্রণোদনা দেবে সরকার: খাদ্য প্রতিমন্ত্রী icon আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার icon সিটি ইন্স্যুরেন্সের সাবেক এএমডি হাছান খানের ইন্তেকাল icon সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিশ্চিহ্ন ৩০০ পরিবার icon সামিট পাওয়ারের বোর্ড সভা ১১ নভেম্বর icon সিলভা ফার্মার বোর্ড সভা ১২ নভেম্বর icon মোজাফ্ফর হোসেনের বোর্ড সভা ১১ নভেম্বর icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বোর্ড সভা ১১ নভেম্বর icon তিতাস গ্যাসের বোর্ড সভা ১১ নভেম্বর icon বাংলাদেশে আসছেন ডাচেস সোফি icon বিডি কমের বোর্ড সভা ১১ নভেম্বর icon গোল্ডেন সনের বোর্ড সভা ১৪ নভেম্বর icon ডেসকোর প্রথম প্রান্তিক প্রকাশ icon সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন icon পদ্মা অয়েলের লভ্যাংশ ঘোষণা icon ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, বন্ধ ট্রেন চলাচল icon সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল icon এলএনজি চালু, বাড়ল গ্যাস সরবরাহ icon ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত icon ইতিহাস গড়ে হৃদয়ের ডাবল সেঞ্চুরি icon ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নারীরাও অপরিহার্য: শামা ওবায়েদ
down of head

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ, বাসাবাড়িতে দুর্ভোগ চরমে

অস্বাভাবিক মূল্য বৃদ্ধির মধ্যেই এবার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বিক্রি বন্ধে রেখেছে ব্যবসায়ীরা। সিলিন্ডারের দাম নতুন করে নির্ধারণ এবং ডিলারদের হয়রানি ও জরিমানা বন্ধের দাবিতে এ ঘোষণা দিয়েছেন তারা।

বৃহস্পতিবার থেকে ঘোষণা অনুযায়ী ঢাকাসহ সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রয়েছে। দুই দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সিলিন্ডার বিক্রি বন্ধ রাখবেন তারা। এতে বাসাবাড়িতে দেখা গিয়েছে চরম দুর্ভোগ।

রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দেখা যায় অধিকাংশ জায়গাতেই এলপিজি গ্যাস বিক্রি বন্ধ রয়েছে। কয়েকজায়গায় বিক্রি হলেও অধিক দামে বিক্রি করা হচ্ছে।

এদিকে, খুচরা পর্যায়ে কোনো দোকানেই মিলছে না সিলিন্ডার। হোটেলগুলোয় বিকল্প উপায়ে রান্নার কাজ চালু রাখলেও, অনেক বাসাবাড়িতে জ্বলছে না চুলা। একপ্রকার জিম্মি হয়ে পড়েছেন ভোক্তারা।

সকালে কারওয়ান বাজারে ঘুরে দেখা যায়, ভোক্তারা আগে যেসব দোকান থেকে সিলিন্ডার কিনতো, সেখানে গিয়ে তারা কোনো গ্যাস পাচ্ছে না। দোকানিরা জানিয়েছে, তাদের ডিস্ট্রিবিউটররা কোনো ধরনের সিলিন্ডার সরবরাহ করছে না। সেজন্য ভোক্তাদের ফিরিয়ে দিতে যেতে হচ্ছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন তারা।

অন্যদিকে, আজ বিকেল ৩টায় এনার্জি রেগুলেটরি কমিশনের সঙ্গে সমিতির নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

গতকাল বুধবার (৭ জানুয়ারি) কমিশন বৃদ্ধি, জরিমানা বন্ধসহ ছয় দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় সংগঠনটি। এ বিষয়ে সারাদেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য একটি নোটিশ জারি করে ব্যবসায়ী সমিতি। সেখানে সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

এর আগে, গত কয়েকদিন ধরেই সরকার নির্ধারিত দাম ১৩শ ৭ টাকার চেয়ে কয়েকশ টাকা বেশি দরে বিক্রি হচ্ছিলো গ্যাস সিলিন্ডার।

এসএস

সম্পর্কিত খবর