শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

আরেফিন রাফি জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট

জেসিআই বাংলাদেশের নতুন ন্যাশনাল প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আরেফিন রাফি আহমেদ।  রাজধানীর হোটেল রেডিসনে দিনব্যাপী অত্যন্ত উৎসবমুখর ও গণতান্ত্রিক পরিবেশে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।

এ বছরের নির্বাচনে ন্যাশনাল প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন সংগঠনের দুই পরিচিত ও সক্রিয় নেতা আরেফিন রাফি আহমেদ ও আলতামিশ নাবিল। দিনব্যাপী ভোটগ্রহণ ও গণনা শেষে ঘোষিত ফলাফলে আরেফিন রাফি আহমেদ বিপুল ব্যবধানে বিজয়ী হয়ে ২০২৬ সালের জন্য জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

 

নির্বাচনে দেশের বিভিন্ন লোকাল অর্গানাইজেশনের প্রেসিডেন্ট, ভোটাধিকারপ্রাপ্ত প্রতিনিধি এবং ন্যাশনাল কাউন্সিল মেম্বাররা অংশগ্রহণ করেন। ভোটারদের উপস্থিতি, উৎসাহ ও সক্রিয় অংশগ্রহণ এবারের নির্বাচনকে একটি শক্তিশালী গণতান্ত্রিক চর্চার দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

সংগঠনের তৃণমূল পর্যায়ে দীর্ঘদিনের নেতৃত্ব, সদস্যদের সঙ্গে আন্তরিকভাবে কাজ করার মানসিকতা এবং লোকাল অর্গানাইজেশনগুলোর সঙ্গে দৃঢ় সম্পর্ক আরেফিন রাফি আহমেদের প্রতি ব্যাপক সমর্থন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজয়ী ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ বলেন, ‘এই বিজয় শুধু আমার একার নয়। এটি জেসিআই বাংলাদেশের প্রতিটি সদস্য, প্রতিটি লোকাল অর্গানাইজেশন এবং যারা আমাকে বিশ্বাস করেছেন— তাদের সম্মিলিত সাফল্য। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাকে আরও দায়িত্বশীল ও দৃঢ়প্রতিজ্ঞ করেছে।’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, ২০২৬ সালে আমরা একসঙ্গে একটি আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও প্রভাবশালী জেসিআই বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবো।’

নির্বাচনে ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন শান শাহেদ। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন আবু ফারহান, খন্দকার নাইমুল হাসান ও আল শাহরিয়ার।

এছাড়া ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন— এএফএম ফাহমিদুর রহমান, ফারাহনাজ ফিরোজ, মো. তাসদীখ হাবিব, খন্দকার নাসিফ আকতার, আবেদ আহসান সাগর, মো. গোলাম সারওয়ার চৌধুরী, মো. রেদোয়ানুল ইসলাম, মো. শাহরিয়ার ইমরান, এসএম আবিদুর রহমান, মো. ওয়ালীউর রহমান খান, নকিবুল হক ও তৌফিক হাসান।

নবনির্বাচিত এই বোর্ড ২০২৬ সালের জন্য জেসিআই বাংলাদেশের দায়িত্ব পালন করবে।

সম্পর্কিত খবর