শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

আইনি চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় প্রবেশাধিকারে

ইন্টারনেট অধিকার গোষ্ঠী ডিজিটাল ফ্রিডম প্রজেক্ট অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের আইন কার্যকর হওয়া ঠেকাতে আইনি চ্যালেঞ্জ শুরু করেছে।

ইন্টারনেট অধিকার গোষ্ঠী ডিজিটাল ফ্রিডম প্রজেক্ট আজ বুধবার জানিয়েছে, তারা অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের আইন কার্যকর হওয়া ঠেকাতে আইনি চ্যালেঞ্জ শুরু করেছে।

সিডনি থেকে এএফপি জানায়, আগামী ১০ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোকে বাধ্য করবে- ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীকে প্রবেশাধিকার না দিতে। অন্যথায় এই প্ল্যাটফর্মগুলোকে বড় অঙ্কের জরিমানা গুনতে হবে।

ডিজিটাল ফ্রিডম প্রজেক্ট জানিয়েছে, তারা এই আইনের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার হাইকোর্টে চ্যালেঞ্জ জানিয়েছে। তারা যুক্তি দিয়েছে, এটি স্বাধীন মতপ্রকাশের ওপর ‘অন্যায্য’ আঘাত।

গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে, এই নিষেধাজ্ঞা তরুণদের রাজনৈতিক যোগাযোগের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

ডিজিটাল ফ্রিডম প্রজেক্ট জানিয়েছে, ১৫ বছর বয়সী দুই কিশোরের সাথে মিলে তারা এই মামলা করেছে, যাতে ‘আধুনিক টাউন স্কয়ার’-এ প্রবেশাধিকার হারাতে যাওয়া লাখো তরুণ অস্ট্রেলিয়ানদের প্রতিনিধিত্ব করা যায়।

মামলার বাদীদের একজন নোয়া জোন্স বলেন, আমরা প্রকৃত ডিজিটাল নেটিভ এবং আমরা আমাদের ডিজিটাল বিশ্বে শিক্ষিত, দৃঢ় এবং সচেতন থাকতে চাই।

তিনি আরো বলেন, আমরা একটি অলস সরকারের কারণে হতাশ, যারা শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপদ রাখার কর্মসূচিতে বিনিয়োগ না করে বরং ১৬ বছরের নিচের সবাইকে একসাথে নিষিদ্ধ করছে।

বিশ্বজুড়ে নিয়ন্ত্রক সংস্থাগুলো যখন সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় লড়াই করছে, তখন অস্ট্রেলিয়ার এই ব্যাপক নিষেধাজ্ঞা কার্যকর হবে কিনা, সে ব্যাপারে বিশ্ববাসীর গভীর আগ্রহ রয়েছে।

সম্পর্কিত খবর