২৬ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসি’র নির্বাচনী পরীক্ষার ফল দিতে নির্দেশনা
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ২০২৬ সালের ১ মার্চ থেকে শুরু হবে। ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এইচএসসি পরীক্ষার নির্বাচনী পরীক্ষা নিয়ে এর ফলাফল আগামী ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারির মধ্যে দিতে নির্দেশনা দেয়া হয়েছে।
এরপর এইচএসসি ফরম পূরণ শুরু হবে ১ মার্চ। ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি পরবর্তীতে জানা যাবে।
আজ বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন উচ্চমাধ্যমিক পর্যায়ের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানা যায়, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন উচ্চমাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে যে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা নেয়া শেষে ফল আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে।
এতে আরো বলা হয়েছে, উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ২০২৬ সালের ১ মার্চ থেকে শুরু হবে।
ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।


