শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

দুরারোগ্য ক্যান্সার রোগীদের জন্য দারুন সুখবর

শিগগিরই দেশের বাজারে পাওয়া যাবে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার প্রতিষেধক ওষুধ ‘সাইরামজা’। বিখ্যাত প্রতিষ্ঠান এলি লিলির এ ক্যান্সার প্রতিষেধক ‘সাইরামজা’ বাজারজাতকরণের ঘোষণা দিয়েছে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

শুক্রবার রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে আয়োজিত অনুষ্ঠানে মরণব্যাধি ক্যান্সার প্রতিষেধক ওষুধটি লঞ্চ করেন এলি লিলি ও হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। এসময় ক্যান্সার চিকিৎসায় দেশের প্রসিদ্ধ চিকিৎসকরাও উপস্থিত ছিলেন।

এলি লিলি ভারতের ব্যবস্থাপনা পরিচালক লুকা ভিসিনি হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে তাদের এলায়েন্স সম্পর্কে ধারণা দেন এবং স্বাগত বক্তব্য দেন হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অ্যাক্সকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং) ভূপাতি কুমার রায়।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) অনুমোদিত সাইরামজা পাকস্থলী, ফুসফুস, যকৃত এবং বৃহদান্ত্র ক্যান্সার ছাড়াও দেহের অন্যান্য অংশে ছড়িয়ে পড়া অ্যাডভান্স লেভেলের ক্যান্সারের সংক্রমণ প্রতিরোধে কার্যকরি হিসেবে অনুমোদিত। দেশের প্রখ্যাত ক্যান্সার চিকিৎসকরা বাংলাদেশের ক্যান্সার চিকিৎসায় সাইরামজার আর্বিভাবকে আশার আলো হিসেবে উল্লেখ করেছেন। এসময় অনকোলজি বিশেষজ্ঞ অধ্যাপক এম এ হাই ক্যান্সারের আগ্রাসী সংক্রমণের ক্ষেত্রে সাইরামজা ইনজেকশনের সম্ভাব্য ব্যবহার নিয়ে আলোচনা করেন।

এলি লিলি ভারতের ব্যবস্থাপনা পরিচালক লুকা ভিসিনি বলেন, বহু মানুষের ক্যান্সার চিকিৎসায় এ ওষুধ ব্যবহারে যথাযথ ফলাফল মিলেছে। বাংলাদেশে মেটাস্ট্যাটিক ফুসফুস ক্যানসারের (নন-স্মল সেল) প্রথম পর্যায়ের চিকিৎসা এবং পাকস্থলী ক্যান্সারে আক্রান্তদের দ্বিতীয় পর্যায়ের চিকিৎসায় সাইরামজা কার্যকরি অবদান রাখবে বলে তিনি উল্লেখ করেন।

হেলথকেয়ার ফার্মাসিটিউক্যালসের লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হালিমুজ্জামান জানান, নিয়মিত গবেষণায় ডায়বেটিস ও ক্যান্সারের মতো রোগের ক্ষেত্রে উন্নত সমাধান নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

তিনি বলেন, ক্যান্সার চিকিৎসার খরচ কমাতে স্থানীয়ভাবে সাইরামজার বিপণন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের কাছে ক্যান্সার চিকিৎসার উন্নয়নের কথা তুলে ধরতেই আজকের এ আয়োজন।

বিশ্বজুড়ে মানুষের জীবনযাপনকে নিরাপদ করতে নতুন নতুন ওষুধ তৈরিতে কাজ করছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এলি লিলি ও বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হেলথকেয়ার ফার্মসিটিউক্যালস, যা ওষুধ প্রস্তুতকারী গবেষণায় অগ্রগামী হিসেবে বিবেচিত। সংবাদ বিজ্ঞপ্তি।

সম্পর্কিত খবর