শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ভারতীয়দের ভিসায় ইরানের স্থগিতাদেশ

দেড় বছর আগে ভারতীয়দের জন্য যে ছাড় দেয়া শুরু করেছিল ইরান, তা এবার স্থগিত করে দিচ্ছে তারা।

বিনা ভিসায় আর ইরানে যেতে পারবেন না ভারতীয় পর্যটকেরা। এবার থেকে ইরানে যেতে গেলে আগাম ভিসা করিয়ে নিতে হবে। দেড় বছর আগে ভারতীয়দের জন্য যে ছাড় দেয়া শুরু করেছিল ইরান, তা এবার স্থগিত করে দিচ্ছে তারা।

ভারতীয়দের জন্য ভিসায় ছাড়ের সিদ্ধান্ত আপাতত বন্ধ করে দিচ্ছে তেহরান। আগামী ২২ নভেম্বর থেকেই কার্যকর হয়ে যাচ্ছে এই সিদ্ধান্ত। কেন হঠাৎ ইরান এই সিদ্ধান্ত নিলো, ইতোমধ্যে সেই ব্যাখ্যাও দিয়েছে নয়াদিল্লি।

ভারতসহ ৩০টি দেশের নাগরিকদের জন্য গত বছরের ফেব্রুয়ারিতে ভিসায় ছাড়ের সিদ্ধান্ত নিয়েছিল ইরান। মূলত পর্যটনের প্রসারের জন্যই এই সিদ্ধান্ত নেয় তারা। তার পর থেকে নির্দিষ্ট কিছু শর্তসাপেক্ষে সাধারণ পাসপোর্ট নিয়ে ভারতীয়েরা বিনা ভিসায় ইরানে প্রবেশ করতে পারতেন। কিন্তু সেই ছাড় এ বার প্রত্যাহার করে নেয়া হচ্ছে। কারণ, কিছু দুষ্কৃতিচক্র ইরানের মাটিকে ব্যবহার করে ভারতীয়দের প্রতারণার ফাঁদে ফেলছে।

এ বিষয়ে ইতোমধ্যে একটি বিবৃতি প্রকাশ করে দেশবাসীকে সাবধান করে দিয়েছে নয়াদিল্লি। পররাষ্ট্র মন্ত্রণালয় ওই বিবৃতিতে জানিয়েছে, চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বা তৃতীয় কোনো দেশে পৌঁছে দেয়ার আশ্বাস দিয়ে ভারতীয়দের ইরানে নিয়ে যাওয়া হচ্ছে। সাম্প্রতিক সময়ে এমন বেশ কিছু ঘটনা সরকারের নজরে এসেছে। ভিসায় ছাড়ের সুযোগ নিয়েই ওই ভারতীয়দের ইরানে নিয়ে যাওয়া হয়। কিন্তু ইরানে পৌঁছোনোর পরে তাদের অনেককেই অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়।

এই পরিস্থিতির কথা উল্লেখ করে নয়াদিল্লি জানিয়েছে, আগামী ২২ নভেম্বর থেকে ইরান সরকার ভারতীয়দের জন্য ভিসায় ছাড়ের সুবিধা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। দুষ্কৃতীরা যাতে এই সুবিধার অপব্যবহার করতে না-পারে, সেই কারণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, ২২ নভেম্বর থেকে ভারতীয়দের ইরানে যেতে গেলে ভিসা নিয়েই যেতে হবে। এ ক্ষেত্রে ইরানে ঘুরতে যাওয়া বা ইরান হয়ে তৃতীয় দেশে যাওয়ার ক্ষেত্রে এজেন্টদের বিষয়ে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

সম্পর্কিত খবর