আজ যেসব কর্মসূচি রয়েছে ঢাকায়

রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ (১৩ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

বিএনপির কর্মসূচি

• সকাল ১০টা : নয়াপলটনে বিএনপি কেন্দ্রীয় অফিসে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভিডিও কন্টেন্ট উদ্বোধন হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

• দুপুর ১২টা : গুলশান চেয়ারপারসনের অফিসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বসবেন কূটনীতিকরা।

• সন্ধ্যা ৫টা : কেন্দ্রীয় শহীদ মিনারে নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এনসিপির কর্মসূচি

• সকাল ১১টা ৩০ মিনিট : বাংলামোটরে এনসিপির কার্যালয়ে জাতীয় কৃষক শক্তি আয়োজিত ‘জুলাই সনদ: কৃষক বঞ্চনা ও ন্যায্যতার প্রশ্ন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

• বিকাল ৩টা ৩০ মিনিট : আগারগাঁওয়ের ডাক ভবন মিলনায়তনে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ বাস্তবায়নে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।

সম্পর্কিত খবর