শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার কারন কি

দেশের বাজারে আজ থেকে নতুন দামে বিক্রয় হচ্ছে স্বর্ণ। এবার ভরিতে দুই হাজার ৫০৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৪ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

(১০ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ মঙ্গলবার থেকেই নতুন এ দাম বিক্রয় হবে স্বর্ণ।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে দুই লাখ ৪ হাজার ২৮৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৩৮ হাজার ৯৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে বিশ্ববাজারেও বেড়েছে স্বর্ণের দাম। সোমবার (১০ নভেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪ হাজার ৭৯ ডলার ৪৯ সেন্টে পৌঁছেছে, যা আগের দিনের তুলনায় প্রায় ২ শতাংশ বেশি এবং গত ২৭ অক্টোবরের পর সর্বোচ্চ।

যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে ডিসেম্বরে সরবরাহের জন্য স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ৪ হাজার ৮৭ ডলার ৮০ সেন্টে। একই দিনে ডলারের বিনিময় হার কমেছে দশমিক ১ শতাংশ।

মার্কিন অর্থনীতির প্রবৃদ্ধি কমতে পারে এমন আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে।

 

বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক মন্দার শঙ্কা বাড়ায় আগামী মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার আরও কমাতে পারে—এমন প্রত্যাশাই দাম বাড়ার মূল কারণ।

 

রিলায়েন্স সিকিউরিটিজের সিনিয়র বিশ্লেষক জিগার ত্রিবেদী বলেন, ডলারের দরপতন এবং ভূরাজনৈতিক উত্তেজনা স্বর্ণের দাম বাড়িয়েছে। পাশাপাশি নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি চাহিদা বেড়েছে।

সম্পর্কিত খবর