শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

নির্বাচন পিছিয়ে দেয়া মানে দেশের সর্বনাশ হওয়া : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও এ এক মত বিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে নির্বাচনকে বানচাল করে দেয়ার। নির্বাচনকে পিছিয়ে দেয়ার। এই নির্বাচনকে পিছিয়ে দেয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া।

আজ সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঠাকুরগাঁও জেলা ইউনিট কমান্ড এই সভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। এই সরকার এখন তাড়াতাড়ি নির্বাচন করবে। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। তিনি আর কোনো কাল বিলম্ব না করে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন, একটি নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করবে- এটাই আমাদের চাওয়া।

তিনি বলেন, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে দিবেন না। হিন্দু-মুসলমান ভাগ হতে দিবেন না। আমরা হিন্দু-মুসলমান এখানে ভাই-ভাই, একসাথে আছি। সারাজীবন একসাথে চলেছি। এটাকে যেন কেউ দু’ভাগ করতে না পারে।

নিজের বয়স হয়ে গেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বুড়ো হয়ে গেছি। সব কথা সব সময় বলতে পারি না। কিন্তু একটা কথা মনে রাখতে হবে। এই দেশটা আমাদের, এই মাটি আমাদের, মানুষগুলো আমাদের। এই মানুষগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। সম্মৃদ্ধির পথে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মুক্তিযোদ্ধাদের নিয়ে ভেবেছেন। আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গঠন করেছেন। যার ফলে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা আজ ভাতা পাচ্ছেন। আমরা মুক্তিযোদ্ধাদের সব ধরনের সুযোগ-সুবিধা দিয়েছি, আগামীতেও চেষ্টা করব।

ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহব্বায়ক নূর করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নাঈম জাহাঙ্গীর, সদস্য সচিব সাদেক আহম্মদ খাঁ, সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মনসুর আলী সরকার, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর