শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

মালয়েশিয়া সীমান্তে নৌকা ডুবিতে ১১ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে

থাইল্যান্ড ও মালয়েশিয়ার সীমান্তবর্তী সমুদ্র এলাকায় রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। নৌকাটিতে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন বলে ধারণা করছে উদ্ধারকর্মীরা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার উপকূলীয় শহর লাংকাবির কাছে এ দুর্ঘটনা ঘটে। দেশটির সমুদ্র পুলিশ জানায়, উদ্ধার তৎপরতায় এখন পর্যন্ত ৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, অপরদিকে থাই কর্তৃপক্ষ উদ্ধার করেছে আরও ৪ জনের মরদেহ। এছাড়া ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের অধিকাংশই রোহিঙ্গা মুসলিম এবং দু’জন বাংলাদেশি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, নৌকাটি দুই সপ্তাহ আগে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে যাত্রা শুরু করে। পথে কিছু যাত্রী অন্য এক নৌকায় স্থানান্তরিত হয়েছিলেন। পরে এই নৌকাটি মালয়েশিয়ার উপকূলের কাছাকাছি এসে উল্টে যায়।

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, চলতি বছর নভেম্বরের শুরুর দিক পর্যন্ত মিয়ানমার ও বাংলাদেশ থেকে প্রায় ৫ হাজার ১০০ রোহিঙ্গা সমুদ্রপথে পালিয়ে গেছেন। এদের মধ্যে ৬০০ জনেরও বেশি এখনো নিখোঁজ বা মৃত বলে ধারণা করা হচ্ছে।

রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি নিপীড়িত সংখ্যালঘু গোষ্ঠী। ২০১৭ সালে দেশটির সেনাবাহিনীর কঠোর অভিযানের পর লক্ষাধিক রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশসহ প্রতিবেশী দেশে আশ্রয় নেয়। এরপর থেকেই মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় পৌঁছাতে তারা প্রায়ই জীবনঝুঁকি নিয়ে বঙ্গোপসাগর ও আন্দামান সাগর পাড়ি দেওয়ার চেষ্টা করছে।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, থাইল্যান্ড ও মালয়েশিয়া যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। সমুদ্রে ও আকাশে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।

এই দুর্ঘটনা আবারও প্রমাণ করছে, রোহিঙ্গাদের জন্য নিরাপদ আশ্রয় ও বৈধ অভিবাসনপথ না থাকায় তারা মৃত্যুঝুঁকি নিয়েই বিপজ্জনক সমুদ্রযাত্রায় বাধ্য হচ্ছে।

সম্পর্কিত খবর