শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

জাতিসঙ্ঘের ‘ক্যাচ-আপ’ টিকাদান কর্মসূচি গাজায় ৪৪ হাজার শিশুর জন্য

গাজা উপত্যকায় নিয়মিত টিকাদান, পুষ্টি ও বৃদ্ধি পর্যবেক্ষণের জন্য জাতিসঙ্ঘ একটি সমন্বিত ‘ক্যাচ-আপ’ টিকাদান কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছে।সেখানে ৪৪ হাজার শিশু যুদ্ধের কারণে জীবন রক্ষাকারী বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হয়ে পড়েছে।

জাতিসঙ্ঘের মুখপাত্র ফারহান হক এক সংবাদ সম্মেলনে বলেন, ‘জাতিসঙ্ঘের সংস্থাগুলো আজ নিয়মিত টিকাদান, পুষ্টি ও বৃদ্ধি পর্যবেক্ষণের জন্য একটি সমন্বিত ‘ক্যাচ-আপ’ অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে। সেখানে ৪৪ হাজার শিশু যুদ্ধের কারণে জীবন রক্ষাকারী বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হয়ে পড়েছে।’

 

তিনি আরো বলেন, ‘জাতিসঙ্ঘের শিশু তহবিল (ইউনিসেফ), জাতিসঙ্ঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিউএ), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় এই কর্মসূচি পরিচালনা করা হবে।’

 

তিনি জানান, শিশুদের পেন্টাভ্যালেন্ট, পোলিও, রোটা ও নিউমোকোকাস ভ্যাকসিনের তিনটি ডোজ এবং হাম, মাম্পস ও রুবেলা ভ্যাকসিনের দুটি ডোজ দেয়া হবে। তিনটি ডোজের প্রথমটা এই রোববার থেকে শুরু হবে এবং ১০ দিন ধরে চলবে।

গাজা জুড়ে প্রায় ১৫০টি স্বাস্থ্যসেবা কেন্দ্র ও ১০টি ভ্রাম্যমাণ ক্লিনিকে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে বলে জানান তিনি। এর জন্য প্রয়োজনীয় সকল টিকা, সিরিঞ্জ, কোল্ড চেইন সরঞ্জাম ও পুষ্টি সরবরাহ ইতোমধ্যেই গাজা উপত্যকায় নিয়ে এসেছে দলগুলো। এই কর্মসূচির জন্য ৪৫০ জনেরও বেশি স্বাস্থ্যকর্মী ও প্রায় ১৫০ জন চিকিৎসককে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, ‘মানবিক সহায়তা বৃদ্ধির কাজ এগিয়ে চলছে, তবে আরো অনেক কিছু প্রয়োজন। সীমিত ক্রসিং, সঙ্কীর্ণ রাস্তা ও বিধি-নিষেধ ত্রাণ কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে।’

সম্পর্কিত খবর