শিরোনাম
icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা icon খুলনা পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon ভরিতে বাড়ল সোনার দাম icon ৮ অঞ্চলে ঝড়ের আভাস icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস
down of head

পাওয়ারফুল পারমাণবিক মিসাইল তৈরির ঘোষণা পুতিনের

নতুন প্রজন্মের পারমাণবিক ক্রুজ মিসাইল তৈরির কাজ শুরু করেছে রাশিয়া। এ পারমাণবিক ক্ষেপণাস্ত্রের গতি শব্দের চেয়ে তিনগুণ বেশি হবে। মঙ্গলবার (৪ নভেম্বর) মস্কোতে এক রাষ্ট্রীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন ঘোষণা দিয়েছেন।
ক্রেমলিনে আয়োজিত এক অনুষ্ঠানে পুতিন রাশিয়ার বুরেভেস্তনিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র এবং পোসেইডন মানববিহীন ডুবোযান তৈরির সঙ্গে যুক্ত বিজ্ঞানী ও প্রকৌশলীদের রাষ্ট্রীয় পুরস্কার প্রদান করেন।

তিনি জানিয়েছেন, রাশিয়া বর্তমানে বুরেভেস্তনিক ও পোসেইডনের মতো শক্তিশালী ইউনিটের ওপর ভিত্তি করে নতুন প্রজন্মের অস্ত্র তৈরির কাজও শুরু করেছে। নতুন প্রজন্মের এ ক্রুজ মিসাইলের গতি শব্দের গতির চেয়ে তিনগুণেরও বেশি হবে এবং ভবিষ্যতে এটি হাইপারসনিক স্তরে পৌঁছাবে। রাশিয়া কোনো দেশের জন্য হুমকি নয়। অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশের মতো আমরাও নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা উন্নত করছি।

পুতিন বলেন, বুরেভেস্তনিক উন্নয়ন রাশিয়ার জনগণ ও দেশের নিরাপত্তার জন্য ঐতিহাসিক গুরুত্ব বহন করে। এটি আগামী কয়েক দশক ধরে কৌশলগত ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে।

পুতিন আরও জানিয়েছেন, এ বছর সার্মাত নামের আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়েছে। আগামী বছর তা যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হবে।
গত মাসে সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পুতিন জানিয়েছিলেন, বুরেভেস্তনিক ক্ষেপণাস্ত্রের সিদ্ধান্তমূলক পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ক্ষেপণাস্ত্র প্রায় ১৫ ঘণ্টা উড়ে ১৪ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে।

২০১৮ সালে পুতিন প্রথম বুরেভেস্তনিক ও পোসেইডন তৈরি করার ঘোষণা করেছিলেন। তখন তিনি বলেছিলেন, এগুলো অসীম পাল্লার ও একক বৈশিষ্ট্যসম্পন্ন পারমাণুচালিত অস্ত্র ব্যবস্থা।

সম্পর্কিত খবর