শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

পাট রপ্তানিকারকদের ঋণ সুবিধা

পাট রফতানিকারকদের ঋণ পুনঃতফসিল সুবিধা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক

কাঁচা পাট রফতানি খাতের বিরাজমান সমস্যাসমূহ সমাধানে গৃহীত পূর্ববর্তী পদক্ষেপগুলোর শর্ত পূরণে রফতানিকারকদের যে সমস্যার সম্মুখীন হতে হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কাঁচা পাট রফতানিকারকদের জন্য ঋণ পুনঃতফসিল সুবিধার মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আওতায় কাঁচা পাট রফতানিকারকরা ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ঋণের স্থিতির ওপর দুই শতাংশ ডাউন পেমেন্ট জমাদানপূর্বক পরবর্তী দুই বছরের জন্য ঋণ পুনঃতফসিল করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ আজ সোমবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

এতে বলা হয়, কাঁচা পাট রফতানি খাতের বিরাজমান সমস্যাসমূহ সমাধানে গৃহীত পূর্ববর্তী পদক্ষেপগুলোর শর্ত পূরণে রফতানিকারকদের যে সমস্যার সম্মুখীন হতে হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে নতুন এ নির্দেশনা জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, ২০২৪ সালের ৩১ মার্চ বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে বলা হয়েছিল, কাঁচা পাট রফতানিকারকদেরকে সার্কুলার জারির ছয় মাসের মধ্যে ঋণ পুনঃতফসিলের আবেদন জমা দিতে হবে।

সম্পর্কিত খবর