শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

প্রেসক্লাব উত্তাল সালমান শাহর ভক্তদের স্লোগানে

‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আমাদের এক দাবি, সালমান হত্যার বিচার চাই’ — স্লোগানে মুখর হয়ে উঠেছিল জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে তার অসংখ্য ভক্ত ও শুভানুধ্যায়ী।

আজ (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত শত শত ভক্ত অংশ নেন। ব্যানার, পোস্টার ও সালমান শাহর ছবিতে মোড়া পুরো প্রেসক্লাব এলাকা যেন পরিণত হয় এক শোকাভিভূত প্রতিবাদের মিছিলে। কেউ চোখের পানি লুকাতে পারেননি, কেউ আবার একের পর এক স্লোগানে নিজের দাবি জানান দিয়েছেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা আজ এখানে দাঁড়িয়েছি আমাদের প্রিয় নায়ক সালমান শাহর হত্যার বিচার চাইতে। মামলার ১০ দিন পার হলেও এখনো কোনো অগ্রগতি নেই। প্রধান আসামি সামিরা হক ও অভিনেতা ডন প্রকাশ্যে ঘুরে বেড়াতেন, এখন তারা পালিয়ে গেছেন। যদি সত্যিই আত্মহত্যা হয়, তবে তারা পালালেন কেন?

তারা আরও বলেন, সালমান শাহ জীবিত অবস্থায় তিনবার হামলার শিকার হয়েছিলেন। প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিজের নিরাপত্তাহীনতার কথা জানিয়েছিলেন। একজন সফল, জনপ্রিয় ও পরিশ্রমী মানুষ আত্মহত্যা করতে পারেন না। রাষ্ট্রের দায়িত্ব ছিল তাকে সুরক্ষা দেওয়া। কিন্তু তা না হয়ে এখন হত্যাকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অনতিবিলম্বে আসামিদের গ্রেফতার ও বিচার প্রক্রিয়া শুরু না হলে দেশব্যাপী কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে আমরণ অনশনেও যেতে প্রস্তুত আমরা।

সালমান শাহ ফ্যান ক্লাবের সদস্য সোহান বলেন, আমাদের আলমগীর কুমকুম মামা বলেছেন প্রয়োজনে এই মামলা আন্তর্জাতিক আদালতে— এমনকি আমেরিকা পর্যন্ত নিয়ে যাবেন। যতক্ষণ না সালমান শাহর হত্যাকারীরা আইনের আওতায় আসে, ততক্ষণ তার আত্মা শান্তি পাবে না।

মানববন্ধনে ভার্চুয়ালি বক্তব্য দেন সালমান শাহর ছোট ভাই শাহরান চৌধুরী। তিনি বলেন, আমাদের বিচার বিভাগের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। তিন দশক দেরিতে হলেও আমরা আশাবাদী, এবার সালমান শাহ হত্যার বিচার পাবো। আমি অনুরোধ করছি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আদালতে হাজির করা হোক।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন বাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহ। দীর্ঘ তিন দশক পরও তার মৃত্যুর বিচার হয়নি। সম্প্রতি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডনসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় নতুন করে যুক্ত হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও সাক্ষ্য, যা তদন্তে নতুন মোড় দিতে পারে বলে মনে করছেন তার ভক্তরা।

দেশজুড়ে আবারও তোলপাড় শুরু হয়েছে সালমান শাহর মৃত্যু ঘিরে। ভক্তদের একটাই দাবি— আমাদের প্রিয় নায়কের মা যেন জীবদ্দশায় ছেলের হত্যার বিচার দেখে যেতে পারেন।

সম্পর্কিত খবর