শিরোনাম
icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম
down of head

ছেলে আরহানের ঘোর আপত্তি মালাইকার অশ্লীল নাচে

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ও আরবাজ খান দম্পতির একমাত্র ছেলে আরহান খান। এ দম্পতি এখন আলাদা। তাদের বিচ্ছেদ হয়েছে। ছেলে মা অভিনেত্রী মালাইকার সঙ্গে থাকেন।

অন্যদিকে অভিনেতা আরবাজ খান দ্বিতীয় বিয়ে করেছেন। ৫৮-তে দ্বিতীয়বার বাবা হলেন অভিনেতা। ২২ বছরের ছেলে আরহান খান হাসিমুখে গিয়ে সদ্যোজাত বোনকে দেখে এসেছেন।

এদিকে একদিন আগে মুক্তি পেয়েছে মায়ের আইটেম গানের নাচ ‘পয়জন বেবি’। ‘থাম্মা’ সিনেমার সেই নাচ দেখে আবার নীতিপুলিশি মালাইকা অরোরার ছেলে আরহান খানের। মালাইকা নিজেই সাংবাদিকদের এ কথা বলেছেন।

সদ্য মুক্তি পেয়েছে রাশমিকা মান্দানা অভিনীত ‘থাম্মা’র বিশেষ নাচের দৃশ্য। সাংবাদিকদের সামনে রাশমিকার সঙ্গে মালাইকাও ‘পারফর্ম’ করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই আইটেম গান প্রসঙ্গে মালাইকা বলেন, আমার ছেলে ‘পয়জন বেবি’ দেখেছে। ও তো সমালোচনা করতে ছাড়ে না। সটান বলেছে— তুমি এ রকমও নাচতে পার না। আরহানকে নিয়ে বক্তব্য জানানোর পরেই যদিও বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, ছেলে এভাবেই তার সঙ্গে ঠাট্টা করেন।

মায়ের মতো আরহানও খুব ভালো নাচতে পারেন, গর্বের সঙ্গে জানিয়েছেন মালাইকা অরোরা। মা-ছেলে বাড়িতে থাকলে ‘মুন্নি বদনাম হুই’ চালিয়ে একসঙ্গে নাচেন। মায়ের এই গুণ ছেলে পেয়েছেন, তাতে বেজায় খুশি মালাইকা। অনেক দিন পর ‘পয়জন বেবি’র মতো আইটেম গানে নাচতে দেখা গেল অভিনেত্রী-নৃত্যশিল্পীকে। মালাইকাও পুরোনো ধারায় ফিরতে পেরে খুশি।

অভিনেত্রী জানিয়েছেন, আগে প্রায়ই এই বিশেষ ধারার নাচের মাধ্যমে পর্দায় আসতেন তিনি। মাঝে লম্বা বিরতি নিয়েছিলেন।

মায়ের ওপরে ছেলের নীতিপুলিশি নতুন নয়। অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে থাকার সময়ে মালাইকাকে সামাজিকমাধ্যমে নানা কটাক্ষ সহ্য করতে হতো। সেই সময়েও আরহান মাকে নানা কথা বলেছেন। প্রকাশ্যে জানিয়েছিলেন, মায়ের এই সম্পর্কের কারণে তাকে নাকি বন্ধুদের কাছ থেকে অনেক কথা শুনতে হয়।

সম্পর্কিত খবর