শিরোনাম
icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম
down of head

বাংলাদেশ ব্যাংকের সীরাত মাহফিলে অর্থনীতির ওপর গুরুত্বারোপ

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সংগ্রামী ব্যক্তিত্ব। জীবনের প্রতিটি সংকটের সমাধান তাঁর সীরাতে নিহিত। তাই অন্তত একবার হলেও নবীজির সীরাতগ্রন্থ পাঠ করা, শিক্ষা গ্রহণ এবং তা জীবনে প্রয়োগ করা উচিত।

 

বাংলাদেশ ব্যাংকের আয়োজনে অনুষ্ঠিত পবিত্র সীরাতুন্নবী (সা.) মাহফিলে শরীয়াহভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, ন্যায় ও ইনসাফভিত্তিক জীবন গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ।

(১৪ অক্টোবর) রাতে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় মসজিদে মসজিদ কমিটির সভাপতি মো: আনিছুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো: জাকির হোসেন চৌধুরী।

শায়খ আহমাদুল্লাহ বলেন, শরীয়তের চারটি মৌলিক উদ্দেশ্য হলো- দ্বীনি আদর্শ সংরক্ষণ, জীবন ও সম্পদের নিরাপত্তা, সম্পদ সংরক্ষণ এবং মানবিক মর্যাদা রক্ষা। ইসলাম শুধু ইবাদতের ধর্ম নয়, এটি ন্যায়, ইনসাফ ও মানবকল্যাণের পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। অর্থনীতি, প্রশাসন ও কর্মক্ষেত্রে ইনসাফের বাস্তবায়নই ইসলামী চেতনার প্রতিফলন।

তিনি বলেন, দেশের মনিটারি পলিসির নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সততা, দক্ষতা, আপোষহীনতা, দেশপ্রেম, আমানতদারিতা ও খোদাভীরুতার ওপর দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নির্ভর করে। তাই ব্যক্তি জীবনে স্বচ্ছতা, হালাল উপার্জন, অন্যের হকের প্রতি সচেতনতা ও ন্যায়ের চর্চা অপরিহার্য।বাংলাদেশ ভ্রমণ

বাংলাদেশ ব্যাংক কর্তৃক শরীয়াহ বোর্ড গঠন এবং ইসলামী ব্যাংকিং রেগুলেশন ও পলিসি বিভাগ চালুর উদ্যোগের প্রশংসা করে তিনি গভর্নর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। ইসলামী ব্যাংকিংয়ের পূর্ণ বাস্তবায়নে তিনি পৃথক আইন প্রণয়ন, জনসচেতনতা বৃদ্ধি, আস্থা পুনরুদ্ধার এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য শরীয়াহভিত্তিক বিনিয়োগ সুবিধা চালুর প্রস্তাবনা তুলে ধরেন।

তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সংগ্রামী ব্যক্তিত্ব। জীবনের প্রতিটি সংকটের সমাধান তাঁর সীরাতে নিহিত। তাই অন্তত একবার হলেও নবীজির সীরাতগ্রন্থ পাঠ করা, শিক্ষা গ্রহণ এবং তা জীবনে প্রয়োগ করা উচিত।

আমলের গুরুত্ব প্রসঙ্গে তিনি বলেন, কোনো নেক আমলকেই ছোট করে দেখা উচিত নয়। এমনকি একটি গাছ রোপণ করাও আল্লাহর কাছে সওয়াবের কাজ। হাদীস উদ্ধৃত করে তিনি বলেন, ‘যে ব্যবসায়ী সততা, ন্যায় ও আমানতের সাথে ব্যবসা করে, কিয়ামতের দিন সে শহীদদের সাথে অবস্থান করবে।’বাংলাদেশ ভ্রমণ

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও শরীয়াহভিত্তিক আর্থিক চেতনা জাগ্রত করতে এ মাহফিলটি একটি অনন্য উদ্যোগ হিসেবে বিবেচিত হয়েছে। শায়খ আহমাদুল্লাহর বক্তব্য উপস্থিতদের মনে গভীর প্রভাব ফেলেছে এবং অনেক কর্মকর্তা ইসলামী ব্যাংকিং ও শরীয়াহসম্মত জীবনাচারে অনুপ্রাণিত হয়েছেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর