শিরোনাম
icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি
down of head

বিশ্ব জিমন্যাস্টিকসে ইসরায়েল এবার নিষিদ্ধ হলো

ইন্দোনেশিয়ার জাকার্তায় সপ্তাহ খানেক পর শুর হচ্ছে ওয়ার্ল্ড আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ। আর এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না ইসরায়েলের প্রতিযোগিরা। তাদের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া।

তবে ইন্দোনেশিয়ার এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে ইসরায়েল জিমন্যাস্টিকস ফেডারেশন। তাদের দাবি, এওই ধরনের আচরণ আন্তর্জাতিক ক্রীড়ার মৌলিক নীতির পরিপন্থী। এটিকে ক্রীড়া বিশ্বে পক্ষপাতদুষ্ট আচরণের উদাহরণই হিসেবে দেখছে ইসরায়েল।
ইসরায়েল অবশ্য আইনের আশ্রয় নিচ্ছে। আইনগতভাবে এটি মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির জিমন্যাস্টিকস ফেডারেশন। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে জরুরি আপিল করেছে ইসরায়েল।

ইন্দোনেশিয়া জানিয়েছে, স্থানীয় ইসলামিক সংগঠন এবং জাকার্তা সিটি গভর্নমেন্ট ইসরায়েলের ব্যাপারে আপত্তি জানিয়েছিল। তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

এর আগেও বেশ কিছু ইভেন্টে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি জানায় অনেকেই। মূলত ফিলিস্তিনে গণহত্যার দায়ে ইসরায়েলকে নিষিদ্ধ চায় অনেক ক্রীড়াবিদ। কিছু দিন আগেই ৫০ জন ক্রীড়াবিদ এক চিঠিতে উয়েফার প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি জানায়। সেখানে সাবেক ও বর্তমান সব ধরনের খেলোয়াড়ই আছেন।

উয়েফায় পাঠানো চিঠিতে সই করা খেলোয়াড়দের তালিকায় আছনে ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলী, ফরাসি মিডফিল্ডার পল পগবা ও ব্রিটিশ বক্সার জ্যাক চেল্লির মতো জনপ্রিয় ক্রীড়াবিদরা।

এই তালিকায় আরো আছেন ব্রিটিশ ঘোড়দৌড়ে প্রথম হিজাবধারী জকি খাদিজা মেল্লা, ক্রিস্টাল প্যালেসের মালিয়ান মিডফিল্ডার চিয়েক ডৌকুরে, চেলসির সাবেক মরোক্কান উইঙ্গার হাকিম জিয়েশ, অ্যাস্টন ভিলার ডাচ উইঙ্গার আনোয়ার এল ঘাজি এবং লেস্টার সিটির সাবেক কোচ নাইজেল পিয়ার্সন।

সম্পর্কিত খবর