শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

গুম মামলায় হাসিনাসহ ৩০জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

গুমের একটি মামলায় শেখ হাসিনা ও তার সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক পাঁচটি অভিযোগ আনা হয়েছে। অপর মামলায় শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিকসহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুমের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলার অভিযোগ আমলে নিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

গুমের একটি মামলায় শেখ হাসিনা ও তার সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

অপর মামলায় শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিকসহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

আজ বুধবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই সাথে আসামিদের গ্রেফতার করে হাজির করতে আগামী ২২ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।

প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের আবেদনের শুনানি করা হয়েছে।

গত বছর জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকার, এর দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে বলে একের পর এক অভিযোগ জমা পড়ে। বর্তমানে দু’টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব অপরাধের বিচার কাজ চলছে।

সম্পর্কিত খবর