শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

৩০টি উৎপাদন বন্ধ কোম্পানির তালিকা প্রকাশ করল ডিএসই

শেয়ারবাজারে কারসাজি ও গুজব প্রতিরোধে উৎপাদন বন্ধ থাকা ৩০টি তালিকাভুক্ত কোম্পানির নাম প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

বিনিয়োগকারীদের সচেতন করতে ডিএসইর ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

ডিএসই জানিয়েছে, দীর্ঘদিন ধরে এসব কোম্পানির উৎপাদন বন্ধ থাকলেও বাজারে বিভিন্ন সময়ে গুজব ছড়িয়ে শেয়ারদরের অস্বাভাবিক ওঠানামা ঘটানো হয়। এতে সাধারণ বিনিয়োগকারীরা বিভ্রান্ত হয়ে ক্ষতির শিকার হন। স্বচ্ছতা নিশ্চিত করতে এবং বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে উৎপাদন বন্ধ থাকা কোম্পানিগুলোর হালনাগাদ তালিকা প্রকাশ করা হয়েছে।

ডিএসইর প্রকাশিত তালিকা অনুযায়ী, উৎপাদন বন্ধ থাকা কোম্পানিগুলো হলো—অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, অ্যারামিট সিমেন্ট, আজিজ পাইপস, বারাকা পাওয়ার, দুলামিয়া কটন, এমারেল্ড অয়েল, ফ্যামিলি টেক্স (বিডি), জিবিবি পাওয়ার, জেনারেশন নেক্সট ফ্যাশনস, খুলনা পাওয়ার, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেট্রো স্পিনিং মিলস, মিথুন নিটিং, নিউ লাইন ক্লোথিংস, নর্দার্ন জুট, নুরানি ডায়িং, প্রাইম টেক্সটাইল, আরএসআরএম, রিজেন্ট টেক্সটাইল, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড সিরামিক, তুং হাই নিটিং, ইয়াকিন পলিমার, জাহিন স্পিনিং মিলস, শ্যামপুর সুগার মিলস, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, রহিমা ফুড কর্পোরেশন ও হামিদ ফ্যাব্রিক্স।

এর মধ্যে শ্যামপুর সুগার মিলস ও উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান। শেয়ারবাজার থেকে তহবিল সংগ্রহ করলেও এ কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে উৎপাদন কার্যক্রম বন্ধ রেখেছে।

তালিকায় সর্বশেষ যোগ হয়েছে হামিদ ফ্যাব্রিক্স। কোম্পানিটি ২২ সেপ্টেম্বর থেকে উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে। এর আগে ১২ আগস্ট উৎপাদন বন্ধ ঘোষণা করে রহিমা ফুড কর্পোরেশন।

ডিএসই বলছে, তালিকা নিয়মিত হালনাগাদ করা হবে, যাতে বিনিয়োগকারীরা বিভ্রান্ত না হন এবং সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারেন।

সম্পর্কিত খবর