শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

আবরার হত্যায় চার্জশিটে নতুন ৫ আসামি, পলাতক ৩

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার তদন্ত শেষ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  তদন্ত কর্মকর্তারা বুয়েটের ২৪ ছাত্রের সম্পৃক্ততা পেয়েছেন।  মামলার এজাহারভুক্ত ১৯ জনের বাহিরেও চার্জশিটে যুক্ত হচ্ছেন নতুন ৫ আসামি। পুলিশ এখনও  ৩ আসামিকে গ্রেফতার করতে পারেনি ।

হত্যাকাণ্ডে যে ২৪ জন আসামি, তাদের মধ্যে ১১ জন বুয়েট শাখা ছাত্রলীগের বিভিন্ন পদে ছিলেন। অপর আসামিরাও ছাত্রলীগের কর্মী বা সমর্থক।

তদন্ত-সংশ্নিষ্ট কর্মকর্তা সূত্রে জানা যায়, ২৪ জনকে আসামি করেই আদালতে চার্জশিট জমা দেওয়া হতে পারে। বুয়েটের শিক্ষক, শেরেবাংলা হলের প্রভোস্ট, চিকিৎসককে চার্জশিটে সাক্ষী হিসেবে রাখা হচ্ছে।

জানা গেছে, চার্জশিটে মামলার আসামি করা হচ্ছে তাদের মধ্যে ২১ জন কারাগারে রয়েছেন। এর মধ্যে এজাহারভুক্ত ১৬ জন এবং এজাহারের বাইরে ৫ জন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন  বলেন, আবরার হত্যা মামলার চার্জশিট প্রস্তুত করা হয়েছে। চার্জশিটে আসামি হিসেবে ২৪ জনের নাম রয়েছে। দুই-একদিনের মধ্যে চার্জশিট জমা দেওয়া হতে পারে।

গত ৬ অক্টোবর রাতে শেরেবাংলা হলে নিজ কক্ষ থেকে ডেকে নিয়ে বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেন আবরার ফাহাদকে। পরের দিন তার বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে রাজধানীর চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সম্পর্কিত খবর