শিরোনাম
icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা icon খুলনা পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon ভরিতে বাড়ল সোনার দাম icon ৮ অঞ্চলে ঝড়ের আভাস icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস
down of head

নারী উদ্যোক্তাদের নিয়ে ব্র্যাক ব্যাংকের কর্মশালা

ব্র্যাক ব্যাংকের উদ্যোগে নারায়ণগঞ্জে নারী উদ্যোক্তাদের জন্য তিন দিনব্যাপী সক্ষমতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জে নারী উদ্যোক্তাদের জন্য তিন দিনব্যাপী সক্ষমতা উন্নয়ন কর্মশালা আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় অংশ নেন ৩৫ জন নারী উদ্যোক্তা।

সম্প্রতি নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নারী উদ্যোক্তাদের নিবিড় প্রশিক্ষণ, পরামর্শ ও নেটওয়ার্কিংয়ের সুযোগ দেয়া হয়। উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ ও বাজারে প্রবেশের পাশাপাশি দেশের অন্যান্য নারীদের উদ্যোগ নেয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা জাগানোই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য।

গেটস ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত ব্র্যাক ব্যাংকের সিগনেচার কর্মসূচি ‘আমরাই তারা’ এর অংশ হিসেবে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

কর্মসূচির লক্ষ্য ছিল নারীদের জন্য অর্থায়ন, পরামর্শ ও দক্ষতা উন্নয়ন সুবিধা সহজলভ্য করা। এর মাধ্যমে নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক জ্ঞান বৃদ্ধি, ব্যবস্থাপনা দক্ষতা শক্তিশালী করা ও দীর্ঘমেয়াদি ক্ষমতায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়া হয়।

প্রশিক্ষণে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের টিম অংশগ্রহণকারীদের ই-কমার্স, এফ-কমার্স ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনীর হাসান, ব্র্যাক ব্যাংকের স্মল বিজনেস (সেন্ট্রাল) অ্যান্ড ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সের প্রধান আলমগীর হোসেন ও উইমেন অন্ট্রাপ্রেনর সেলের প্রধান খাদিজা মরিয়ম।

এ সময় তারা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অন্তর্ভুক্তিমূলক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন ও নারী উদ্যোক্তাদের উন্নয়নে ব্র্যাক ব্যাংকের ভূমিকার প্রশংসা করেন।

সম্পর্কিত খবর