শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বাংলাদেশে চীনের বিনিয়োগ ৩ গুণ বেড়েছে: বাণিজ্য উপদেষ্টা

বাংলাদেশে চীনের বিনিয়োগ ৩০০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখবশিরউদ্দীন। শুক্রবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত বেল্ট অ্যান্ড রোডইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনের মধ্য দিয়ে চীন ও বাংলাদেশেরযৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও আইডিয়া শেয়ারকরার প্ল্যাটফর্ম এই এক্সিবিশন। এর মাধ্যমে ট্রেড ও ইনভেস্টমেন্টের সংযোগ স্থাপনের চেষ্টা করাহচ্ছে।
বাংলাদেশে চীনের বিনিয়োগ ৩০০ শতাংশ বেড়েছে উল্লেখ করে শেখ বশিরউদ্দীন বলেন, বাংলাদেশের দুর্বলতা খুঁজে বের করতে হবে। অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এগিয়ে যেতে হবে।উৎপাদন ও প্যাকেজিংয়ে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে বাংলাদেশের এগিয়ে যাওয়ারসুযোগ রয়েছে।

চীন ও জাপানের তুলনায় বাংলাদেশের অগ্রগতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, তৈরি পোশাকসহ অনেক ক্ষেত্রেই এগিয়ে রয়েছে বাংলাদেশ। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাকরপ্তানিকারক দেশ বাংলাদেশ কিন্তু সামগ্রিকভাবে পিছিয়ে আছে। 

সড়ক অবকাঠামো ও পরিবহন সক্ষমতা বাড়াতে চীনের সহযোগিতা চেয়েছেন উল্লেখ করে উপদেষ্টাবলেন, বছরে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় যে সংখ্যক মানুষ মারা যায়, সেটি ভয়াবহ। এ ক্ষেত্রে সড়কঅবকাঠামো উন্নয়ন ও পরিবহন ব্যবস্থা উন্নত করতে হবে। অন্যতম উন্নয়ন সহযোগী চীনের কাছে এব্যাপারে সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে এক প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন বলেন, আগামীরোববার ট্যারিফ ইস্যুতে আলোচনা করতে যুক্তরাষ্ট্র সরকারের একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে।প্রতিনিধি দলটির সঙ্গে ট্যারিফের কাঠামোগত রূপ কীভাবে দেওয়া যায়, সে বিষয়ে আলোচনা হবে।

চীনা দূতাবাস আয়োজিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশনে বাংলাদেশের৮টি ও চীনের ৩২টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ওপ্রযুক্তিগত সহযোগিতা আরও দৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এ প্রদর্শনীতে বিভিন্ন খাতের দেশি ওবিদেশি কোম্পানি, বিনিয়োগকারী, সরকারি কর্মকর্তা এবং প্রযুক্তিবিদরা অংশগ্রহণ করছেন।

প্রদর্শনীতে অবকাঠামো, প্রযুক্তি, টেলিকম, স্বাস্থ্য, কৃষি, শক্তি, পরিবহন, লজিস্টিকসসহ বিভিন্ন খাতেকাজ করা প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবা উপস্থাপন করছে। প্রদর্শনীটি সব দর্শকের জন্য আজসকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

সম্পর্কিত খবর