শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

অতিরিক্ত মিষ্টি পানিয় ও আইসক্রিমে স্থূলতার ঝুঁকি

নতুন গবেষণায় প্রকাশ, গরমের সময় অতিরিক্ত মিষ্টি পানীয় ও আইসক্রিম খেলে স্থূলতা, ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়- বিশেষ করে নিম্ন আয়ের জনগোষ্ঠীর মধ্যে।

বিশ্ব উষ্ণায়নের কারণে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ শীতল হওয়ার জন্য মিষ্টি ঠাণ্ডা পানীয় ও আইসক্রিমের দিকে ঝুঁকছে। যদিও এগুলো সাময়িক স্বস্তি দেয়, বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, দীর্ঘমেয়াদে এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ গবেষণায় ২০০৪ থেকে ২০১৯ সালের মধ্যে আমেরিকান পরিবারের ক্রয়মূল্য তথ্য বিশ্লেষণ করা হয়েছে। গবেষকরা দেখেছেন, যখন বাইরের তাপমাত্রা ১২° থেকে ৩০° সেলসিয়াসের মধ্যে থাকে, তখন প্রতি ব্যক্তির দৈনিক চিনির খরচ গড়ে ০.৭ গ্রাম বেড়ে যায়।

গবেষণায় আরও প্রকাশ হয়, নিম্ন আয়ের ও কম শিক্ষিত পরিবারগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে। সস্তায় মিষ্টি পানীয় ও আইসক্রিম পাওয়া যায় এবং চিনির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতার অভাব থাকায় এই জনগোষ্ঠীর মধ্যে খাওয়ার পরিমাণ বেশি।

গবেষকরা বলেন, উচ্চ তাপমাত্রা মানুষকে সস্তা, মিষ্টি এবং তাজা লাগার খাবারের দিকে ঠেলে দেয়, যা দীর্ঘমেয়াদে ক্ষতিকর।

আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, পুরুষদের দৈনিক নিরাপদ চিনি গ্রহণের সীমা ৩৬ গ্রাম, আর মহিলাদের জন্য ২৪ গ্রাম। এর চেয়ে বেশি চিনি গ্রহণ করলে দীর্ঘমেয়াদী অসুখের ঝুঁকি বাড়ে।

বর্তমান প্রবণতা যদি চলতে থাকে, গবেষকরা মনে করছেন, শতাব্দীর শেষে নিম্ন আয়ের মানুষ প্রতিদিন গড়ে আরও ৫ গ্রাম অতিরিক্ত চিনি গ্রহণ করতে পারে, যা স্থূলতা, হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি আরও বাড়াবে।

গবেষকরা জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, সাশ্রয়ী বিকল্প এবং গরমকালে চিনি জাতীয় পণ্যের ওপর নির্ভরতা কমানোর নীতি গ্রহণের গুরুত্ব গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন।

সম্পর্কিত খবর