শিরোনাম
icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা icon খুলনা পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon ভরিতে বাড়ল সোনার দাম icon ৮ অঞ্চলে ঝড়ের আভাস icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস
down of head

বিদেশিদের রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২৬ করবর্ষে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিয়েছে।

নতুন বিশেষ আদেশে বলা হয়েছে— এ শ্রেণির করদাতারা চাইলে ই-রিটার্ন দাখিল করতে পারবেন, তবে তা বাধ্যতামূলক নয়।

আয়কর আইন ২০২৩-এর ধারা ৩২৮(৪) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে, এনবিআরের বিশেষ আদেশের মাধ্যমে গত ৪ আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় পেয়েছেন—

৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতারা। শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (সনদপত্র সাপেক্ষে)। বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা। মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক।

তবে এনবিআর বলেছে, এসব শ্রেণির করদাতারা ইচ্ছা করলে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন। এছাড়া ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সমস্যার কারণে অন্য কোনও করদাতা অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম হলে ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে যৌক্তিক কারণ উল্লেখ করে আবেদন করতে হবে। অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনক্রমে তারা কাগজে রিটার্ন দাখিল করতে পারবেন।

সম্পর্কিত খবর