down of head

চিলিতে ভূমিকম্পে খনিতে আটকে পড়া সবাই নিহত

চিলির রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বোরিক রাঙ্কাগুয়ায় কোডেলকোর ইন্টিগ্রেটেড স্ট্র্যাটেজিক অপারেশনস সেন্টার থেকে বক্তব্য রাখছেন।

চিলির এল টেনিয়েন্ট কপার খনিতে ভয়াবহ ভূমিকম্পের পর টানেলে আটকে পড়া শেষ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে। রবিবার এই ঘোষণা দেন দেশটির আঞ্চলিক প্রধান কৌঁসুলি অ্যাকিলিস কুবিলোস। তিনি জানান, ঘটনাটি নিয়ে একটি ফৌজদারি তদন্ত শুরু হয়েছে।

এল টেনিয়েন্ট খনিটি পরিচালনা করে রাষ্ট্রায়ত্ত খনিখনন সংস্থা কোডেলকো।

গত বৃহস্পতিবার ৪.২ মাত্রার একটি ভূমিকম্পে খনির কিছু টানেল ধসে পড়ে। সে সময় খনি থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত সান্তিয়াগো শহরের কাছাকাছি এই দুর্ঘটনা ঘটে। চারজন শ্রমিকের মরদেহ শনিবার ও রবিবার সকালে উদ্ধার করা হয়।
আগেই নিশ্চিত করা হয়েছিল, দুর্ঘটনার দিন একজন নিহত হয়েছেন।

এ পর্যন্ত কোডেলকো কেবল দুইজনের নাম প্রকাশ করেছে— পাওলো মারিন এবং গনসালো নুনিয়েস কারোকা। বাকি নিহতদের পরিচয় এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেনি। কম্পানিটির এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবার ও স্থানীয় জনগণের সঙ্গে গভীরভাবে শোক প্রকাশ করছি।

খনির বন্ধ হয়ে যাওয়া টানেলগুলো পরিষ্কার করতে ভারী যন্ত্রপাতির সাহায্যে উদ্ধার অভিযান চালানো হয়। কোডেলকোর পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকারীরা অন্তত ২৪ মিটার অবরুদ্ধ পথ পরিষ্কার করতে সক্ষম হয়। চিলির কেন্দ্রীয় আন্দিজ পর্বতমালায় অবস্থিত এল টেনিয়েন্ট খনিটি বিশ্বের সবচেয়ে বড় ভূগর্ভস্থ কপার খনি। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পটি প্রাকৃতিক ছিল না কি খনির কার্যক্রমের ফল, সেটি এখনো তদন্তাধীন।

সম্পর্কিত খবর