শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বৈষম্য বিরোধী আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য হয়নি

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলন নির্বাচন কিংবা ক্ষমতায় যাওয়ার জন্য হয়নি।

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশসহ নাগরিকদের সমঅধিকার নিশ্চিতের জন্য এ আন্দোলন হয়েছে। যুদ্ধ শেষ হয়ে যায়নি। আবারও যুদ্ধ করতে হবে। সংগ্রাম করতে হবে। মাঠে নামতে হবে। জুলুম অত্যাচার, খুন, ধর্ষণ বন্ধ করতে হবে। মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে।

 নরসিংদীর কাউরিয়াপাড়া ঈদগাহ মাঠে ইসলামী যুব আন্দোলনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম বলেন, মানুষ কেন আপনাদের ভোট দিবে? যারা ক্ষমতায় যেতে চান, তারা যুক্তিযুক্তভাবে উপস্থাপন করেন। দলিল দেন, আপনারা কী বলে মানুষের কাছে ভোট চাইতে যাবেন?

তিনি বলেন, বিএনপি আওয়ামী লীগ না থাকলে ক্ষমতায় কারা আসবে? ৯২ শতাংশ মুসলমানদের দেশে ইসলাম আসবে।

গরিব বন্ধুদের উদ্দেশে ফয়জুল করীম বলেন, আপনারা কেন ইসলামকে পছন্দ করেন না। ইসলাম তো আসছে গরিবদের জন্য। অনেকেই মনে করেন, ইসলাম আসলে অনেক অসুবিধা। ইসলাম ক্ষমতায় আসলে আপনাদের কোনো অসুবিধাই থাকবে না। শুধু সুবিধা আর সুবিধা আসবে। ইসলাম ক্ষমতায় আসলে একজনও না খেয়ে থাকবে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি মুফতি সাইদ আহমদ সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। বিশেষ বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ আরিফ বিন মেহের উদ্দিন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন- জেলা শাখার সাধারণ সম্পাদক এম এন মাহামুদুল হাসান, নরসিংদী-১ সদর আসনের প্রার্থী শওকত হোসেন সরকার, নরসিংদী-২ পলাশ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মুহসিন আহাম্মেদ, নরসিংদী-২ শিবপুর আসনের প্রার্থী মাওলানা ওয়ায়েজ হোসেন ভূইয়া, নরসিংদী-৪ মনোহরদী-বেলাবো আসনের প্রার্থী সাইফুল্লাহ প্রধান, নরসিংদী-রায়পুরা আসনের প্রার্থী মাওলানা মুহাম্মদ বদরুজ্জামান প্রমুখ।

সম্পর্কিত খবর