শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

আহতদের প্রয়োজনে দেশের বাইরে পাঠানো হবে: আইন উপদেষ্টা

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের প্রয়োজনে বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আজ আমাদের জাতীয় জীবনে বিরাট একটি ট্র্যাজেডির দিন। এর আগে এমন ঘটনা ঘটেছে কি না সেটা আমাদের জানা নেই। এ ঘটনায় আমরা সবাই শোকাহত, বাকরুদ্ধ। চিকিৎসার জন্য যত প্রস্তুতি দরকার চিকিৎসকরা করছেন। বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজন হলেও সে ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে। এ দুর্ঘটনা কেন ঘটলো তা তদন্ত করে বের করা হবে।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সাইদুর রহমান জানান, বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত এবং ১৫০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

জাতীয় বার্ন ইনস্টিটিউটে পরিদর্শন শেষে সায়েদুর রহমান বলেন, বার্ন ইনিস্টিটিউটে ৪৩ জন ভর্তি। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত দেড়শজন চিকিৎসাধীন।

এ সময় উপদেষ্টা আদিলুর রহমান খান, ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। পরে এটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর জানিয়েছে ফায়ার সার্ভিস।

সম্পর্কিত খবর