শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

পুলিশে সদস্যদের প্রশংসা করে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

মাদকবিরোধী অভিযানে গুলিবিদ্ধ হওয়ার পরেও তিনজন মাদক কারবারিকে গ্রেফতার এবং বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে পুলিশ।

তাদের এই দুঃসাহসিক কর্মকাণ্ডের প্রশংসা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম খান।বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে সাংবাদিকদের তিনি বলেন, পুলিশ খুব সাহসিকতার সঙ্গে কাজ করেছে। গুলিবিদ্ধ হওয়ার পরও তিনজনকে গ্রেফতার করেছে। মাদক ও গাড়ি জব্দ করেছে। জীবন বাজি রেখে পুলিশ মাদক নিয়ন্ত্রণে কাজ করছে।

ঘটনার বিষয়ে জাহাঙ্গীর আলম খান বলেন, বুধবার আমাদের কাছে তথ্য ছিল যে, চট্টগ্রাম থেকে একটি গাড়ি ঢাকায় আসছে যার ভেতরে মাদক রয়েছে। এই তথ্যের ভিত্তিতে ডিবির লালবাগ বিভাগের একটি দল ফকিরাপুল এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে।

তিনি বলেন, একটি গাড়িকে থামানোর সিগন্যাল দিলে সেটি সোজা চলে যায়। প্রায় ৬০০ গজ সামনে গিয়ে গাড়িটি থামলে ভেতর থেকে একজন গুলি চালায়। এতে তিনজন পুলিশ সদস্য আহত হন। তাদের মধ্যে অভিযানে নেতৃত্ব দানকারী একজন সহকারী পুলিশ কমিশনার (এসি), একজন এসআই এবং একজন কনস্টেবল রয়েছেন।
আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এএসআই-এর পেটে গুলি লেগেছে, তবে কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়নি। আগামী ২৪ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে। এরপর অস্ত্রোপচার করে গুলি বের করা হবে। কনস্টেবলের পায়ে গুলি লেগেছে, তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হবে।ঘটনার পরপরই পুলিশ তিনজনকে গ্রেফতার করে এবং মাদকবাহী গাড়িটি জব্দ করে। গাড়ি থেকে মোট ৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।পুলিশের অস্ত্র ব্যবহারের প্রশ্নে তিনি বলেন, এই অভিযানে সন্ত্রাসীরা ভারি অস্ত্র ব্যবহার করেনি, একটি পিস্তল দিয়ে গুলি চালানো হয়েছে। পুলিশের অস্ত্র ব্যবহারের প্রয়োজন হলে, তারা যা দরকার তাই ব্যবহার করবে।

সন্ত্রাসীদের সুযোগ নেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, তারা বেশি সুযোগ নিতে পারছে না। কারণ পুলিশ সাহসিকতার সঙ্গে তাদের গুলির পরও গ্রেফতার করেছে। এছাড়া, আহত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ সময় উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী, গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম এবং রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলমসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্পর্কিত খবর