শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

পলিসি সহায়তা ও ট্যাক্স ছাড় চাইলো ভিসিপিয়াব

 

মহামারি পরবর্তী পরিস্থিতি থেকে কাটিয়ে উঠতে এবং ভেঞ্চার ক্যাপিটাল ও স্টার্টআপের জন্য বিনিয়োগ ও অ্যাক্সেস টু ফিন্যান্স ত্বরান্বিত করতে অল্টারনেটিভ ফান্ড ম্যানেজারদের জন্য ট্যাক্স অব্যহতি এবং কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক বিনিয়োগে ফান্ড অব ফান্ড তৈরির আহ্বান জানিয়েছে ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিয়াব)।

বৃহস্পতিবার (৬ মে ২০২১) সংগঠনটি আয়োজিত ‘ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড স্টার্টআপস ফর এ পোস্ট-কোভিড রেসিলিয়েন্ট ইকোনমি’ শীর্ষক ভার্চুয়াল গোলটেবিল আলোচনায় এই আহ্বান জানানো হয়। আগামী জুনে ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) এর সাথে যৌথভাবে এই ভার্চুয়াল গোলটেবিল আলোচনার আয়োজন করে ভিসিপিয়াব।

গোলটেবিল সেশন প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। বিএসইসি কমিশনার প্রফেসর ড. শেখ সামছুদ্দিন আহমেদ ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের।

ভিসিপিয়াব সভাপতি শামীম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান আরিফ খান। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) এর সাধারণ সম্পাদক মুনির হোসেন।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেন, ‘সরকার ভেঞ্চার ক্যাপিটাল ও স্টার্টআপ খাতকে সহযোগিতা করছে এবং নিয়ন্ত্রক সংস্থা, বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান এবং ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানের সঙ্গে মিলে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আমরা যৌথভাবে এমন পরিবেশ তৈরির পরিকল্পনা করছি যেখানে স্টার্টআপগুলো সত্যিকারভাবে টিকে থাকতে পারে এবং দেশের অর্থনীতিতে গুরূত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, স্টার্টআপে বিনিয়োগ বাড়াতে ও যথাযথ নিয়মে শেয়ার বাজারে স্টার্টআপগুলোকে আনতে আমরা প্রতিনিয়তই নতুন আইন ও নীতিমালা বাস্তবায়ন করছ। প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে স্টার্টআপগুলো উদ্ভাবনী ব্যবসায়িক মডেল ব্যবহার করে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের সভাপতি হাসান ইমাম রুবেল, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখত, সিফ বাংলাদেশ ভেঞ্চারস এলএলসির ব্যবস্থাপনা পরিচালক আসিফ মাহমুদ, মাইক্রোসফটের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের প্রধান অংশীদার কর্মকর্তা আনহ ফাম, সহজ এর ব্যবস্থাপনা পরিচালক মালিহা কাদির, ভিসিপিয়াব এর সাধারণ সম্পাদক শওকত হোসেন, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের সাধারণ সম্পাদক মুনির হোসেন।

সম্পর্কিত খবর