সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন
জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের কমিটি গঠন
বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের ভোলা জেলা কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বরিশাল বিভাগীয় সম্মেলন করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে।
ভোলা জেলার কমিটিতে মোঃ হেলাল উদ্দিন সোহেলকে সভাপতি এবং এডভোকেট মোঃ জসিম উদ্দিন সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

বরিশাল বিভাগের জেলা ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম নেতৃবৃন্দ সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে কাজ করছেন।
এ প্রসঙ্গে সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জসিম উদ্দিন বলেন, অত্যন্ত সুন্দর পরিবেশে ভোলা জেলার কমিটি গঠিত হয়েছে। জাতীয়তাবাদী চেতনাকে লালন করে আগামীতে সুন্দর বাংলাদেশ গঠনের স্বপ্ন নিয়ে অব্যাহত কাজ করছি আমরা।


