শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

আরও ১১৯ ভারতীয়কে ফেরত পাঠাল আমেরিকা

অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অংশ হিসেবে এবার আরও ১১৯ ভারতীয়কে দেশে ফেরত পাঠাল আমেরিকা। স্থানীয় সময় শনিবার দ্বিতীয় দফায় ভারতীয় অবৈধ অভিবাসীদের দেশটিতে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে আমেরিকা থেকে উড়োজাহাজে করে ভারতে ফেরত পাঠানো হয়েছে ১১৯ জন ভারতীয় অবৈধ অভিবাসীকে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এই নিয়ে দ্বিতীয় দফায় ভারতীয়দের নিয়ে মার্কিন উড়োজাহাজ পৌঁছাল ভারতে। শনিবার রাত ১১টা ৪০ মিনিটে পাঞ্জাবের অমৃতসরে পৌঁছায় উড়োজাহাজটি।

ভারতীয়দের বহনকারী মার্কিন উড়োজাহাজ অমৃতসরে পৌঁছনোর আগেই সেখানকার বিমানবন্দরে সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছিল। উপস্থিত ছিলেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টু। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও সন্ধ্যায় বিমানবন্দরে যান।

দ্বিতীয় দফায় ফেরত পাঠানো শতাধিক অবৈধ ভারতীয় অভিবাসীদের মধ্যে পাঞ্জাব ছাড়াও অন্য রাজ্যের বাসিন্দাও রয়েছেন। এই ১১৯ অবৈধ অভিবাসীর মধ্যে ৬৭ জনই পাঞ্জাবের বাসিন্দা। হরিয়ানা থেকে রয়েছেন ৩৩ জন। এ ছাড়া গুজরাটের ৮ জন, উত্তরপ্রদেশের ৩ জন, গোয়া রাজ্যের ২ জন, মহারাষ্ট্রের ২ জন, রাজস্থানের ২ জন, হিমাচল প্রদেশের একজন এবং জম্মু-কাশ্মিরের একজন।

এর আগে প্রথম দফায় গত ৫ ফেব্রুয়ারি ১০৪ জন ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হয়। সামরিক বিমানে করে এসব অভিবাসীদের হাতকড়া পরিয়ে পাঠানো হয়েছিল। আজ রোববার তৃতীয় দফায় দেড় শতাধিক ভারতীয়কে ফেরত পাঠানোর কথা রয়েছে।

গেল ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পরই আমেরিকায় থাকা অভিবাসন প্রত্যাশীদের বিরুদ্ধে নির্বাহী আদেশ জারি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের বিভিন্ন জায়গায় শুরু হয় অভিবাসনপ্রত্যাশীদের ধর-পাকড় এবং নিজ দেশে ফিরিয়ে দেওয়ার কার্যক্রম।

এসএস

সম্পর্কিত খবর